editor
প্রকাশিত: 3:08 PM, September 5, 2021

পুতিনের ভুল ধরিয়ে দিয়ে স্কুল ছাত্র বহিষ্কার
অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইতিহাস সম্পর্কিত একটি বক্তব্যে ভুল ধরিয়ে দেয়ার কারণে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে হাইস্কুলের শিক্ষার্থী নিকানোর তোলস্তিখ’কে। পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্তক শহরের একটি স্কুলে একদল শিক্ষার্থীর সঙ্গে সম্প্রতি স্কুল খোলার প্রথম দিনে কথা বলছিলেন পুতিন। টেলিভিশনে প্রচার করা হয় তার ওই বক্তব্য। এতে ১৭০৯ সালের ব্যাটল অব পোলতোভা বা পোলতোভার যুদ্ধকে পুতিন ‘সেভেন ইয়ার্স ওয়ার’ হিসেবে বর্ণনা করেন। ওই যুদ্ধে সুইডেনের বিরুদ্ধে বিজয় দাবি করেন পিটার দ্য গ্রেট। কিন্তু পুতিন ভুল বলেছেন বলে তার বক্তব্য সংশোধনের অনুমতি চায় নিকানোর তোলস্তিখ। সে বলে, ওই যুদ্ধ ‘সেভেন ইয়ার্স যুদ্ধ’ ছিল না। সেটা ছিল ‘গ্রেট নর্দান ওয়ার’।
১৭০০ সাল থেকে তা স্থায়ী হয়েছিল ১৭২১ সাল পর্যন্ত। এ খবর দিয়েছে অনলাইন গালফ টুডে।
সামরিক ইতিহাসে পুতিনের ভুল ধরার মতো ঔদ্ধত্য দেখানোর জন্য স্কুলের প্রিন্সিপাল ভীষণ খেপে যান। তিনি নিকানোর তোলস্তিখ’কে তিরস্কার করেন। তাকে স্কুল থেকে বহিষ্কারও করেন। কিন্তু পরের দিনই পুতিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেছেন, প্রিন্সিপ্যালের এই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। নিকানোর তোলস্তিখ তো প্রেসিডেন্টকে ভুল সংশোধন করে দিয়েছে। ফলে আমাদেরকে বলা হয়েছে, কোনো শিশুকেই বরখাস্ত করা হবে না। বিশেষ করে এমন মেধাবী এবং জ্ঞানসম্পন্ন শিশুকে তো নয়ই। পুতিনও একই রকম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নিকানোর তোলস্তিখের মন্তব্য কেন আমাকে অপমান করবে? তার চেয়ে তো আমার কাছে এটা আনন্দের যে, তরুণরা তার পিতৃভূমির ইতিহাস চমৎকারভাবে জানে। এটা তো গর্বের বিষয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন