editor
প্রকাশিত: 6:25 PM, September 5, 2021
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জ শহরতলির উমেদনগর এলাকায় মামলার হাজিরা দিতে আসা ৮ আসামিকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে এদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরতলীর উমেদনগর সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতরা সকলেই বানিয়াচং উপজেলার কাঠখাল গ্রামের বাসিন্দা।
আহত আফরোজ মিয়া জানান, তাদের সাথে একই গ্রামের এলাজত মিয়ার লোকজনের দীর্ঘদিন যাবত জলমহাল নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। রোববার তার লোকজন একটি মামলার হাজিরা দিতে আদালতে আসার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে উমেদনগর এলাকায় পৌছলে এলাজত মিয়ার আত্মীয় স্বজনরা তাদের গতিরোধ করে। এসময় কিছু বুঝে উঠার আগেই উপর্যপূরি তাদের কুপিয়ে ক্ষত বিক্ষত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
আশঙ্কাজনক অবস্থায় মোছাব্বির মিয়া (৫০) ওয়াহিদ মিয়া (৩৫) মোক্তাদির মিয়া (৪০) শ্যামল চন্দ দাশ (৪০) ও ওয়ালিদ মিয়া (৪৩) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এছাড়াও মোসাহিদ মিয়া (৩৫) আফরোজ মিয়া (৪৫) সাহিদ মিয়া (৪৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাক্তার মিঠুন রায় জানান, আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন