editor
প্রকাশিত: 6:42 PM, September 7, 2021
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুর থানায় ছুটিতে থাকা পুলিশ কনস্টেবল বাবুল মিয়ার সঙ্গে দেখা করতে এসে তাকে না পেয়ে আনোয়ারা বেগম (৩২) নামে এক নারীর বিষপান করেছেন।
মঙ্গলবার দুপুরে মাধবপুর থানা কমপ্লক্সের ভেতরে এ ঘটনা ঘটে।
আনোয়ারা বেগম কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ রাজারকুল গ্রামের দিদাদুল ইসলামের স্ত্রী। মূমুর্ষ অবস্থায় আনোয়ারা বেগমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার ডিউটি অফিসার ওয়াহিদ গাজী জানান, দুপুরে আনোয়ারা বেগম মাধবপুর থানায় কর্মরত কনস্টেবল (কং/৩৪৭) বাবুল মিয়ার সন্ধানে থানায় আসেন। কিন্তু কনস্টেবল বাবুল মিয়া তার দেশের বাড়ি কুমিল্লা থাকায় তার সঙ্গে দেখা হয়নি। এ সময় পুলিশ কোন অভিযোগ থাকলে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। কিন্তু কোন কিছু না বলে ওই সময় থানা কক্ষ থেকে বের হয়ে তার ব্যাগে থাকা বিষের বোতল বের করে থানা প্রাঙ্গণের সামনে বিষপান করে ছটফট করতে থাকে। পরে তাৎক্ষণিক পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আনোয়ারা বেগমের স্বামী দিদারুল ইসলাম জানান, বাবুল মিয়া কক্সবাজার আদালতে কর্তব্যরত থাকাবস্থায় আনোয়ারা বেগমের সঙ্গে পরিচয় হয়। এই সূত্রে আনোয়ারা বেগমের কাছ থেকে বিভিন্ন কৌশলে ৫ লক্ষ টাকা নেয়। সম্প্রতি তার স্বামী টাকার বিষয়টি জানতে পেরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে ওই টাকা আদায়ের উদ্দেশ্যে সোমবার দুপুরে আনোয়ারা বেগম মাধবপুর থানার উদ্দেশে বাড়ি থেকে বের হন।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন বলেন, আনোয়ারা বেগম দুপুরে মাধবপুর থানায় এলে পুলিশ তাকে অভিযোগ দিতে বলে। কিন্তু তিনি অভিযোগ না দিয়ে হঠাৎ করে সবার অগোচরে থানা এলাকায় এমন ঘটনা ঘটিয়েছে। আমরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন