editor
প্রকাশিত: 7:42 PM, September 7, 2021
অনলাইন ডেস্ক
তালেবানবিরোধী এক বড় বিক্ষোভ বন্ধ করতে ফাকা গুলি ছুঁড়েছে তালেবান। মঙ্গলবার আফগান রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা গেছে, গুলির শব্দ শুনে মানুষজন যে যেখানে পেড়েছেন আশ্রয় নিয়েছেন। এদিন শত শত আন্দোলনকারী তালেবান শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। তারা তালেবান শাসনের প্রতিবাদ জানায় এবং নারীদের অধিকার দাবি করে। এছাড়া, বিক্ষোভ থেকে পাকিস্তানবিরোধী স্লোগানও দেয়া হয়। যদিও পাকিস্তান দাবি করে আসছে তালেবানকে তারা সমর্থন দেয় না।
বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে তালেবান আকাশে গুলি ছোঁড়ায় নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে নিজেদের বানানো নিয়মই মানছেনা গোষ্ঠীটির সদস্যরা।
বিজয় উদযাপন করতে গিয়ে গুলি ছোড়া তালেবানের পুরানা পদ্ধতি। এতে গত সপ্তাহে একদিনে ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়। তখন তালেবান অনুসারীদের ফাকা গুলি ছুঁড়তে নিষেধ করে। তবে মঙ্গলবার বেশ কিছুক্ষণ এরকম ফাকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের আতঙ্কগ্রস্থ করার চেষ্টা করে তালেবান। এসময় বিক্ষোভে থাকা নারীদের সুরক্ষার জন্য কাছে থাকা ভবনের বেজমেন্ট খুলে দেয়া হয়। সেখানে কয়েক ডজন নারী ২০ মিনিট ধরে আশ্রয় নিয়ে ছিলেন।
এদিকে ওই বিক্ষোভের ছবি তুলতে সাংবাদিকদের বাধা দিয়েছে তালেবান সদস্যরা। টোলো নিউজ জানিয়েছে, তালেবান সদস্যরা তাদের এক ক্যামেরাম্যানকে তিন ঘন্টা আটকে রেখেছিল। বিবিসিকেও ভিডিও করতে বাধা দেয় তালেবান। সাবেক এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিক্ষোভের খুব কাছ থেকে ছবি তুলে রাখছে তালেবান সদস্যরা। এ ছবি ব্যবহার করে পরে বিক্ষোভকারীদের শাস্তি দিতে পারে সংগঠনটি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন