editor
প্রকাশিত: 3:25 PM, September 8, 2021
অনলাইন ডেস্ক
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরোতে। ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ১ মাত্রার।
মেক্সিকোর সিসমোলজিকাল সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে এ ভূমিকম্প হয়। এতে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেলও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর আনাদোলুর।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কম্পন শুরু হতেই লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসে। তবে এখন পর্যন্ত হতাহত বা কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়াল লোপেজ ওব্রাডর জানান, গেরেরো রাজ্য এবং এর সংলগ্ন রাজ্যগুলোতে কোনো মৃত্যুর ঘটনা বা উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির নৌসচিব বলেন, ভূমিকম্পের ফলে কোনো সুনামি হওয়ার সম্ভাবনা নেই।
ভূমিকম্পের ২২ ঘণ্টার সিএসটি হিসাবে বেশ কিছু আফটারশক হয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৫ দশমিক ২ মাত্রার।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন