editor
প্রকাশিত: 7:22 PM, September 8, 2021
অনলাইন ডেস্ক
আফগানিস্তানে তালেবানের অস্থায়ী সরকার গঠন দেশটিতে অর্ন্তভুক্তিমূলক প্রতিনিধিত্বশীল সরকার গঠনের পথকে সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জেষ্ঠ্য কর্মকর্তা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন।
কট্টরপন্থী তালেবান নেতা মোল্লা হাসান আকুন্দকে প্রধানমন্ত্রী এবং মোল্লা আব্দুল গনি বারাদার ও মৌলভী আব্দুস সালাম হানাফিকে উপ-প্রধানমন্ত্রী করে তালেবান অর্ন্তবর্তিকালীন সরকার গঠন করেছে। তালেবানের অর্ন্তবর্তি সরকারে কোনো নারী প্রতিনিধি রাখা হয়নি।
জানতে চাইলে নেদারল্যান্ডস সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি’। অপরদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেছেন, ‘আফগানিস্তানে অর্ন্তবর্তি সরকার গঠিত হয়েছে। বিষয়টি আমরা নোট নিয়েছি। আমরা আশা করব, অস্থায়ী সরকার গঠনের মাধ্যমে আফগানিস্তানে অর্ন্তভুক্তিমূলক প্রতিনিধিত্বশীল সরকার গঠনের পথ সুগম হবে’।
তালেবানের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দেবে কিনা জানতে চাইলে মাশফি বলেন, ‘এটা একটা অর্ন্তবর্তি সরকার। এই সরকারকে স্বীকৃতি কিংবা অস্বীকৃতির প্রশ্ন আসছে না। তাছাড়া, সকল দেশই নোট নিচ্ছে। সরকারে কারা আছে এসব দেখছে। আমরাও দেখছি’।
এর আগে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাংলাদেশ বলেছিল, দেশটিতে জনগণের মতামতের প্রতি বাংলাদেশ সম্মান জানাবে। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা চায় বাংলাদেশ। যুদ্ধ-বিধ্বস্ত দেশটির পুর্নগঠন এবং সামাজিক উন্নয়নে অংশ নিতে চায় বাংলাদেশ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে