editor
প্রকাশিত: 12:19 PM, September 9, 2021

সিলেটে করোনা জয়ী ৪৬ হাজার মানুষ পেলেন ‘নবজীবন’
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসকে বলা হয় প্রাণঘাতি। কিন্তু ভয়ঙ্কর সে ভাইরাসকেও পরাজিত করেছেন বিশ্বের কোটি কোটি মানুষ। সিলেটেও এভাবে করোনাকে হার মানিয়ে ‘নবজীবন’ পেয়েছেন ৪৬ হাজার লোক।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, গত বছরের ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হন। প্রথম মৃত্যু ঘটে ১৫ এপ্রিল। এ পর্যন্ত বিগত দেড় বছরে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৩ হাজার ৭৫৭ জন। এর মধ্যে মারা গেছেন মোট ১ হাজার ১২১ জন। এর বিপরীতে সুস্থ হয়েছে ওঠেছেন ৪৬ হাজার ৩৬ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত) ৯৫০ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭.৪৭ ভাগ। একই সময় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭ জন আর সুস্থ হয়েছেন ২১৫ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৭১ জনের মধ্যে সিলেট জেলার ৪২, সুনামগঞ্জের ৪ হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজারের ২০ জন। এই ৭১ জনকে নিয়ে এ বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট ৫৩ হাজার ৭৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৭ জনের মধ্যে সিলেট জেলার ৬ জন ও সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ১ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ১২১ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি ১৯২ জন।
এই সময়ে করোনামুক্ত ২১৫ জন মিলিয়ে মোট সুস্থ ৪৬ হাজার ৩৬ জন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রুজি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে