editor
প্রকাশিত: 12:57 PM, September 9, 2021

নর্থ মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে আগুনে মৃত্যু কমপক্ষে ১০ রোগীর
অনলাইন ডেস্ক
নর্থ মেসিডোনিয়ায় একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে মারা গেছেন কমপক্ষে ১০ জন রোগী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ফুটেজে দেখা যায়, ওই হাসপাতাল ভবনটি অগ্নিশিখায় জ্বলছে। তেটোভো শহরের প্রধান সড়কের কাছে বাতাসে উড়ে যেতে দেখা যায় ঘন কালো ধোয়া। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, বুধবার দিবাগত রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন অগ্নিনির্বাপণকারীরা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে। তিনি টুইটারে লিখেছেন, খুব খারাপ দিন ছিল এটা। জরুরিভিত্তিতে বেশ কিছু রোগীকে রাজধানী স্কোপিয়ে’র একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মন্ত্রী ফিলিপসে বলেন, আহতদের জীবন রক্ষার জন্য লড়াই করছেন চিকিৎসকরা। তিনি এ ঘটনাকে এক ভয়াবহ দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন। তবে বিস্তারিত কিছু বলেননি। আগুন লাগার সময়ে তেটোভোর ওই হাসপাতালে কতজন রোগী চিকিৎসা নিচ্ছিলেন তা পরিষ্কারভাবে জানা যায়নি। করোনা ভাইরাসে মারাত্মকভাবে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা দেয়ার জন্য গত বছর অস্থায়ীভিত্তিতে এই হাসপাতালটি চালু করা হয়। উল্লেখ্য, নর্থ মেসিডোনিয়ার মোট জনসংখ্যা প্রায় ২০ লাখ। জন্স হপকিন্স ইউনিভার্সিটির ডাটা অনুসারে, দেশটিতে কমপক্ষে এক লাখ ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬,১৫৩ জন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন