editor
প্রকাশিত: 1:48 PM, September 9, 2021

পাকিস্তানের নেতৃত্বে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর বৈঠক
অনলাইন ডেস্ক
পাকিস্তানের নেতৃত্বে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেয় চীন, পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ও তুর্কেমিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাই আমির আবদুল্লাহিয়ান, তাজিক পররাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন মোহরিদ্দিন, উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভ এবং তুর্কেমিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ভেপা খাদজীয়েব ইনদিটেম।
সভাপতির বক্তব্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য প্রতিবেশী সব দেশগুলো এগিয়ে আসা উচিত। আফগান জনগণের ভোগান্তি লাঘবে আমাদের সবাইকে অগ্রাধিকার দিয়ে দেখা প্রয়োজন। ওই দেশের সব অঞ্চলে অর্থনৈতিক সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সবাইকে গুরুত্ব দিতে হবে।
তালেবান আফগানিস্তানের কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার সময়কার পরিস্থিতির কথা উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে ভয়ংকর কোনো রক্তপাত হয়নি। ক্ষমতার পালাবাদলের সময় দ্বন্দ্ব ও সংঘাত এড়ানো গেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং লি বলেন, আফগানিস্তান এখন বহুমুখী সমস্যার সম্মুখীন হয়েছে। বিশেষ করে মানবিক সমস্যা, করোনা মহামারীতে মানুষের বেঁচে থাকা। আর কিছু বিষয় আছে যেগুলো আন্তর্জাতিক রাজনীতি, অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার এখনও বহু বাকি। তবে তালেবানের সঙ্গে সম্পর্ক স্থানে বেশি সময় নেয়নি চীন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, গত বুধবার আফগানিস্তানের প্রতিবেশি কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ত্রাণের হিসেব নির্ধারণ করা হয়। প্রতিবেশি দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান।
ওয়াং ই এসব দেশকে আফগানিস্তানকে সাহায্য করতে সহায়তার আহ্বান জানান।
তিনি জানান, চীন আফগানিস্তানকে ৩০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন