editor
প্রকাশিত: 7:40 PM, September 9, 2021
অনলাইন ডেস্ক
স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক সংক্রান্ত এ গুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে পাকিস্তান।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে দেশটির স্কুল-কলেজের শিক্ষকরা জিন্স–টিশার্ট পরে পড়াতে পারবেন না। শিক্ষিকারা স্কুল-কলেজে পাঠদানের সময় টাইট পোশাক পরতে পারবেন না।এমনকি স্কুল-কলেজের কোনো অনুষ্ঠানেও এ ধরনের পোশাক পরা যাবে না। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সব স্কুল, কলেজের প্রধান শিক্ষকদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে দেশটির শিক্ষা অধিদফতর।
নতুন নির্দেশিকায় পোশাকের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের আচরণ বিধি সংক্রান্ত বিভিন্ন নিয়ম জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রত্যেক শিক্ষককে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পুরুষ শিক্ষকদের নিয়মিত চুল, দাড়ি ছাঁটতে হবে। শিক্ষক-শিক্ষিকা নির্বিশেষে সবাইকে নিয়মিত গোসল করতে হবে, নখ কাটতে হবে। স্কুল-কলেজে আসার সময় ডিওডোরেন্ট বা পারফিউম মাখতে হবে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, পড়ানোর সময় শিক্ষকদের টিচিং গাউন পরতে হবে। গবেষণার সময় ল্যাব কোট পরতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষিকাদের সালোয়ার–কামিজ, ট্রাউজার, শার্টের সঙ্গে ওড়না বা চাদর পরতে হবে। শিক্ষিকারা চাইলে স্কার্ফ বা হিজাব পরতে পারবেন। শিক্ষকদেরও শার্ট, ট্রাউজার নয়তো সালোয়ার–কামিজ পরতে হবে। শিক্ষক-শিক্ষিকা সবাইকেই ফর্মাল জুতো পরতে হবে। স্যান্ডেল পরে স্কুল-কলেজে আসা যাবে না।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন