editor
প্রকাশিত: 8:58 PM, September 9, 2021
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গণি এক নতুন বিবৃতিতে দেশটির সাংবিধানিক শাসন ব্যবস্থা রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চেয়েছেন। রাজধানী কাবুলে অগ্রসরমান তালেবানদের দেখে তিনি কয়েক মিলিয়ন ডলার হেলিকপ্টারে বোঝাই করে পালিয়েছেন এমন প্রতিবেদনগুলোকেও তিনি অস্বীকার করেছেন।
বুধবার টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে আশরাফ গণি বলেছেনঃ
“আমার প্রস্থান পর্যন্ত ঘটনাবলীর দীর্ঘ মূল্যায়ন করার উপযুক্ত সময় এখন নয়। আমি অদূর ভবিষ্যতে এসব বিস্তারিত ব্যাখ্যা করবো। কিন্তু আমাকে এখন ভিত্তিহীন সেইসব অভিযোগের বিষয়ে বলতে হবে যে, আমি কাবুল ত্যাগ করার সময় আফগান জনগণের লাখ লাখ ডলার নিয়ে এসেছি। এই অভিযোগ সম্পূর্ণ এবং স্পষ্টতই মিথ্যা। ”
নিজের বক্তব্য যে সত্য তা প্রমাণে যে কোন নিরপেক্ষ তদন্তকে তিনি স্বাগত জানান উল্লেখ করে গণি লিখেছেনঃ
“আমি এবং আমার স্ত্রী আমাদের ব্যক্তিগত অর্থের ব্যাপারে সৎ ছিলাম। আমি আমার সমস্ত সম্পদ প্রকাশ্যে ঘোষণা করেছি। আমার স্ত্রীর উত্তরাধিকার সূত্রে পাওয়া পারিবারিক সম্পত্তিও প্রকাশ করা হয়েছে এবং তার নিজ দেশ লেবাননে তালিকাভুক্ত রয়েছে।
আমি আমার বক্তব্যের সত্যতা প্রমাণের জন্য জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বা অন্য কোন উপযুক্ত স্বাধীন সংস্থার অধীনে আনুষ্ঠানিক নিরীক্ষা বা আর্থিক তদন্তকে স্বাগত জানাই।”
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন