editor
প্রকাশিত: 12:20 PM, September 11, 2021
অনলাইন ডেস্ক :: দীর্ঘদিন দলের নেতৃত্বে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের প্রায় শেষ দিকে এসে দলের কাউকেই আর বিশ্বাস করতে পারছেন না।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দল কিংবা নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং চলমান মামলা- কোনো ব্যাপারেই কারো ওপর তার আস্থা নেই।
খালেদা জিয়ার জামিন পাওয়ার পর তার অবস্থান দেখে এরই প্রতিফলন পাওয়া গেছে। তার ঘনিষ্ঠজনরা বলছেন, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধিতে সরকারের ইতিবাচক মনোভাবের ওপরই নির্ভরশীল হয়ে উঠেছে তার পরিবারের সদস্যরা।
তারা মনে করছেন, বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তারা কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। আইনি পথে খালেদা জিয়ার মুক্তির চেষ্টা করা হলেও সফল হয়নি তার আইনজীবীরা।
তাই এ বিষয়ে আর দলীয় নেতা-কর্মীদের সম্পৃক্ত করতে চান না খালেদার পরিবারের সদস্যরা। জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য তাই নিজেরাই সরকারের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলীয় কর্মসূচি ও আইনজীবীদের তোড়জোড়ের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ভেঙে গেছে জিয়া পরিবারের। তাই খালেদার মুক্তির একমাত্র পথ সরকারের সদিচ্ছাকে মনে করছে তারা। তাই দলের সিদ্ধান্তকে উপেক্ষা করেই সরকারের শরণাপন্ন হয়েছে খালেদার পরিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের সিনিয়র ও দায়িত্বশীল এক নেতা বলেন, খালেদা জিয়া জেলে থাকলে বিএনপির ভোট বাড়বে- এমন ধারণা ছিল বিএনপি নেতাদের। রাজনৈতিক কৌশল হিসেবে নিজ দলই খালেদা জিয়াকে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু তা সফল হয়নি। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা এখন বিএনপি নেতাদের কথা বিশ্বাস করে না।
প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে যান খালেদা জিয়া। জিয়া অরফানেজ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড হয় তার। দলীয় কর্মসূচি ও আইনজীবীদের দৌড়ঝাঁপে ব্যর্থ হয়ে পরিবারের সদস্যরা যোগাযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। দীর্ঘ ২৫ মাস পর প্রধানমন্ত্রীর কৃপায় নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পায় খালেদা। বর্তমানে তিনি আরাম-আয়েশে তার গুলশানের ভাড়া বাসায় আছেন। যেহেতু তার জামিনের মেয়াদ শেষ, এমন অবস্থায় জামিনের মেয়াদ বাড়তে আবারো সরকারের শরণাপন্ন হয়েছেন তার পরিবারের সদস্যরা।
ডিএসএস / ১১ সেপ্টেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন