editor
প্রকাশিত: 1:15 PM, September 11, 2021

সন্তানদের স্কুলে পাঠাতে ‘মানসিকভাবে প্রস্তুত নন’ অভিভাবকরা
অনলাইন ডেস্ক
করোনা মহামারির এই সময়ে ভ্যাকসিন ছাড়া এবং স্কুলগুলোর সন্তোষজনক স্বাস্থ্যবিধি মেনে চলার প্রস্তুতি ছাড়া সন্তানদের স্কুলে পাঠাতে অভিভাবকরা মানসিকভাবে প্রস্তুত নন বলে জানিয়েছেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরামের সভাপতি এ কে এম আশরাফুল হক।
শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরামের পক্ষে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সরকারের কাছে ছয় দফা দাবি উত্থাপন করেন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে, সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভ্যাকসিন নিশ্চিতকরণ। ধাপে ধাপে ভ্যাকসিন নিশ্চিত সাপেক্ষে স্কুলগুলোর সন্তোষজনক স্বাস্থ্যবিধি মেনে চলার প্রস্তুতি দেখে এবং করোনা সংক্রমন পরিস্থিতি বিবেচনা করে স্কুল খুলতে হবে। প্রথম ধাপে ১২ বছর থেকে ১৮ বছর বয়স পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ১২ বছরের নিচ পর্যন্ত। প্লে গ্রুপ নার্সারি এবং কেজি ক্লাস জানুয়ারী ২০২২ এর আগে কোনোভাবে নয়।
অন্য দাবির মধ্যে রয়েছে- দেশের সব ইংরেজিমাধ্যম স্কুলে মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতিতে বিবেচনায় অবশ্যই স্কুল ফিস সমূহ শ্রেণিভেদে (ভাড়াকরা ক্যাম্পাস, নিজস্ব ক্যাম্পাস এবং আয় বিবেচনায়) ৩০% থেকে ৫০% হ্রাস করতে হবে। ইংরেজিমাধ্যম স্কুলগুলোর যৌক্তিক টিউশন ফি নির্ধারণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ সময়ে কোনো শিক্ষার্থীকেই স্কুল কর্তৃপক্ষ পুনঃভর্তি, প্রমোশন বা অনলাইন ক্লাসের বাইরে রাখতে পারবেন না।
সরকারি নির্দেশাবলী মেনে ২০১৭ সালে প্রকাশিত গেজেট মোতাবেক ইংরেজিমাধ্যম স্কুলগুলোকে পরিচালনা করতে হবে। স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় আরো কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে ও স্কুলগুলোর কার্যক্রম মনিটরিংয়ের জন্য তদারককারী সংস্থা গঠন করতে হবে। স্কুলগুলোর সুষ্ঠু পরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি সব ম্যানেজিং কমিটিতে অন্তরভূক্ত করতে হবে।
এ কে এম আশরাফুল হক বলেন, আমাদের যৌক্তিক দাবি ও আলোচনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ইংরেজিমাধ্যমে পরিচালিত স্কুলগুলোকে নিবন্ধন ও আইনানুগ ম্যানেজিং কমিটি গঠন নিশ্চিত করতে দুটি নির্দেশনা জারি করেছেন। আমরা আশা করি স্কুলগুলো দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সব সরকারি নির্দেশনা খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করবে।
তিনি বলেন, বর্তমান করোনাকালে অধিকাংশ ইংরেজিমাধ্যম স্কুল কর্তৃপক্ষ এই বিপর্যয় সম্পূর্ণ উপেক্ষা করে, মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অবমাননা করে, এমনকি সরকারি নির্দেশাবলীর কোনো তোয়াক্কা না করে অত্যন্ত অমানবিক ও অযৌক্তিকভাবে অভিভাভবকদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার সঙ্গে অসামঞ্জস্যমূলক উচ্চ হারের টিউশন ফি আদায়ের অপচেষ্টায় লিপ্ত আছেন। যা আমাদের সন্তানদের সাংবিধানিক ও মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরামের সহসভাপতি ফেরদৌস আজম খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ফয়সল মোহা. তোহা প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/ রুজি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন