editor

প্রকাশিত: 2:29 PM, September 11, 2021

কমালা হ্যারিসের সফরকে দক্ষিণপূর্ব এশিয়ায় চ্যালেঞ্জ জানাচ্ছে চীনা কূটনীতি

কমালা হ্যারিসের সফরকে দক্ষিণপূর্ব এশিয়ায় চ্যালেঞ্জ জানাচ্ছে চীনা কূটনীতি

কমালা হ্যারিসের সফরকে দক্ষিণপূর্ব এশিয়ায় চ্যালেঞ্জ জানাচ্ছে চীনা কূটনীতি

অনলাইন ডেস্ক
নতুন এক কূটনৈতিক মিশন শুরু করেছে চীন। যুক্তরাষ্ট্র যখন চীনের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদারে তৎপর হয়েছে, তখন এই মিশন নিয়ে শুক্রবার দেশের বাইরে বেরিয়ে পড়েছেন চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পুরো এক সপ্তাহ তিনি চষে বেড়াবেন ভিয়েতনাম, কম্বোডিয়া, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া। প্রথমেই তিনি থেমেছেন ভিয়েতনামে। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো মজবুত করার লক্ষ্য রয়েছে তার। একই সঙ্গে বিস্তৃত বিষয়ে সহযোগিতার বিষয় তো মাথায় আছেই। চীনের রাষ্ট্রীয় পত্রিকা অনলাইন গ্লোবাল টাইমস তার রিপোর্টে লিখেছে, যুক্তরাষ্ট্র যখন ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে, তখন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্যণীয় বিষয় হলো, দু’সপ্তাহ আগে দক্ষিণ-পূর্ব এশিয়া সফর করে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও শক্তিধর ডেমোক্রেট কমালা হ্যারিস।

এ সময়ে তিনি চীনের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য ওই অঞ্চলের দেশগুলোকে উদ্বুদ্ধ করেছেন। তার মাত্র দু’সপ্তাহ পরেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেরিয়ে পড়েছেন। তিনি কমালা হ্যারিসের সফরে যে পরিবর্তন আসতে পারে, তাকে উড়িয়ে দিতে চেষ্টা করবেন। এ যেন তাসের খেলায় তুরুপের চাল।
গ্লোবাল টাইমস লিখেছে, ওয়াং ই’র এই সফরকে দেখা হচ্ছে এমন একটি কূটনৈতিক সফর হিসেবে, যেখানে বাইরের দেশগুলোর (যুক্তরাষ্ট্র) হস্তক্ষেপ সত্ত্বেও ওই দেশগুলোর সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং তা করতে দৃঢ়প্রতিজ্ঞ চীন। এমনটা মনে করেন চীনের বিশ্লেষকরা।
শুক্রবার ভিয়েতনাম পৌঁছেছেন চীনের এই শীর্ষ কূটনীতিক। তিনি আজ শনিবারও সেখানে অবস্থান করবেন। আশা করা হচ্ছে এ সময়ে তিনি ভিয়েতনাম-চায়না বাইল্যাটারেল কো-অপারেশনের ১৩তম স্থায়ী কমিটির বৈঠকে সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন। এ বৈঠকে উপস্থিত থাকার কথা ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফাম মিন চিন-এর। দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করার কথা তাদের। বৃহস্পতিবার ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ভিয়েতনাম নিউজ।

ভিয়েতনাম সফর শেষে ওয়াং ই’র যাওয়ার কথা কম্বোডিয়া, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া। গত মাসে ভিয়েতনাম এবং সিঙ্গাপুর সফর করে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। ওই সফরে তিনি চীনের বিরুদ্ধে চাপ বাড়ানোর জন্য দেশ দুটিকে উদ্বুদ্ধ করেছেন। তার ওই সফরের পর ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ভিয়েতনাম সফরে গিয়েছেন ওয়াং ই। ফলে কমালা হ্যারিসের সফর চীনের কাছ থেকে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরকে কতটা দূরে সরাতে পেরেছে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের সেন্টার ফর সাউথইস্ট এশিয়ান স্টাডিজের পরিচালক সু লিপিং। তিনি শুক্রবার গ্লোবাল টাইমসকে বলেছেন, চীন-ভিয়েতনাম সম্পর্কের স্বাতন্ত্র্য স্বীকার করেন ভিয়েতনামের নেতারা। চীনের সঙ্গে ভিয়েতনামের যে সম্পর্ক তা অপরিবর্তনীয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের সম্পর্কের সঙ্গে এই সম্পর্ক তুলনা করার যোগ্য নয়। কমালা হ্যারিসের ভিয়েতনাম সফরের ঠিক পূর্ব মুহূর্তে ভিয়েতনামে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সিওং বো’র সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। এ সময় ফাম মিন চিন বলেন, ভিয়েতনামের পররাষ্ট্রনীতিতে ভিয়েতনাম-চীন সম্পর্ক উন্নয়ন শীর্ষ অগ্রাধিকারে। সিওং বো বলেন, সমাজতান্ত্রিক দেশ হিসেবে চীন এবং ভিয়েতনাম একই ধরনের রাজনৈতিক ব্যবস্থা শেয়ার করে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র এই সফর দুই দেশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা আরো বৃদ্ধি করবে। এক্ষেত্রে মতবিরোধ সমাধানের চেষ্টা করা হবে। দক্ষিণ চীন সাগরের বিষয়ে শক্তিশালীভাবে মিল আনা হবে।

দ্বিপক্ষীয় যোগাযোগ এবং সহযোগিতা করোনা মহামারিকালেও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মহামারি নিয়ন্ত্রণ, টিকা এবং বাণিজ্যে এক দেশ আরেক দেশকে সহযোগিতা করেছে। সু লিপিং বলেন, এরই মধ্যে দুই দেশের মধ্যে সহযোগিতার বিদ্যমান ধারা শুধু উন্নতই হবে ওয়াংয়ের এই সফরে এমন নয়। একই সঙ্গে করোনা মহামারির পরে আরো সহযোগিতা বৃদ্ধি পাবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই প্রতিবেশী চারটি দেশ সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, এসব দেশ চীনের ঘনিষ্ঠ প্রতিবেশী। গুরুত্বপূর্ণ অংশীদার। মহামারি প্রতিরোধ, অর্থনৈতিক উন্নয়ন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং অভিন্ন সম্প্রদায়গত সম্পর্ক গড়ে তোলার বিষয়টি জোর দেয়া হবে এই সফরে। দেশগুলো বহুপক্ষীয় সুরক্ষা, বৈশ্বিক ন্যায্যতা বজায় রাখা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবে বলে জানানো হয় মন্ত্রণালয় থেকে।

চীনের হেনান প্রদেশে অবস্থিত আসিয়ান ইনস্টিটিউট অব হেনান ট্রপিক্যাল ওশিন ইউনিভার্সিটির পরিচালক গু সিয়াওসং বলেছেন, চীনের বিরুদ্ধে প্রতিবেশীদেরকে ক্ষেপিয়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রের চেষ্টা করা সত্ত্বেও, চীন ও প্রতিবেশীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিঘিœত হবে না। কারণ, এসব দেশ জানে কিভাবে নিজেদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। তারা চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পক্ষ বেছে নিতে অনিচ্ছুক। চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো শক্তিশালী অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা বজায় রাখে। অভিন্ন স্বার্থের জন্যই বিভিন্ন ক্ষেত্রে তা করা হয়। এমন সহযোগিতাকে তৃতীয় কোনো পক্ষ টার্গেট করতে পারবে না। গু সিয়াওসং বলেন, এ ধরনের সর্বসম্মত সম্পর্ক এবং পারস্পরিক আস্থা ভঙ্গ করতে ব্যর্থ হবে যুক্তরাষ্ট্রের অসৎ উদ্দেশ্য।
বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে বাণিজ্য নিম্ন পর্যায়ে নেমে আসা সত্ত্বেও, আসিয়ানভুক্ত দেশগুলোতে বৃদ্ধি পেয়েছে চীনের বাণিজ্য। চাইনিজ জেনারেল এডমিনিস্ট্রেশন অব কাস্টমস-এর মতে, একে অন্যের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে চীন এবং আসিয়ান। ২০২০ সালে প্রথমবারের মতো চীনের শীর্ষ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে আসিয়ান। এক্ষেত্রে তারা ইউরোপিয়ান ইউনিয়নকে পিছনে ফেলেছে। আকস্মিক কোভিড-১৯ মহামারির মধ্যে এক্ষেত্রে স্থিতিস্থাপকতা দেখাচ্ছে।
চীন এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভিডিও মারফত সাক্ষাত করেছেন লাওসের পররাষ্ট্রমন্ত্রী সালেউমক্সে কোম্মাসিথের সঙ্গে। এ সময় চীন-লাওস সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন ওয়াং ই।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/ রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন