editor

প্রকাশিত: 2:00 PM, September 12, 2021

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদের ব্যবহার

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদের ব্যবহার

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদের ব্যবহার

7

অনলাইন ডেস্ক
ত্বকের যত্নে হলুদের জুড়ি মেলা ভার। রূপটানের কথা উঠলে একদম প্রথমদিকেই থাকবে হলুদের নাম। মুখের নিষ্প্রাণ বিবর্ণভাব কাটিয়ে সতেজ উজ্জ্বলতা এনে দিতে, মুখের কালো দাগছোপ হালকা করতে, ব্রণ-ফুসকুড়ি নির্মূল করার কাজে, মুখের যে কোনও প্রদাহ কমাতে হলুদের ব্যবহার বহু প্রাচীন।

2

বেছে নিন হলুদ দিয়ে তৈরি কিছু দুর্দান্ত ফেসপ্যাক

5

ব্রণ কমান
আপনার দরকার দু’ টেবিলচামচ পরিমাণ কাঁচা হলুদবাটা, এক টেবিলচামচ পরিমাণ বেসন অথবা চালের গুঁড়ো, দু’ টেবিলচামচ টক দই বা দুধ (তেলতেলে ত্বক হলে) অথবা অলিভ অয়েল বা নারকেল তেল বা আমন্ড অয়েল (শুষ্ক ত্বকের ক্ষেত্রে) আর এক টেবিলচামচ মধু। সমস্ত উপাদান একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। মুখে সমান করে মেখে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। মুখ ধোওয়ার পর প্রথমে টোনার আর সব শেষে ময়শ্চারাইজ়ার অবশ্যই লাগাবেন।

ত্বকের প্রদাহ কমাতে
যাদের ত্বক সেনসিটিভ, একটুতেই মুখে জ্বালা করে, ত্বক লালচে হয়ে যায়। হলুদের প্যাক প্রদাহ কমিয়ে ত্বক শীতল রাখতে পারে। এক চাচামচ পরিমাণ হলুদবাটার সঙ্গে আধ চাচামচ পরিমাণ অ্যালো ভেরা জেল আর এক চাচামচ গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটা ঘন হবে না, বরং বেশ তরলই থাকবে। মুখে আলতো করে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাকটি লাগালে মুখে সামান্য হলদেটে ভাব আসতে পারে। তা না চাইলে মিশ্রণটিতে কয়েকফোঁটা অলিভ বা নারকেল তেল মিশিয়ে নিতে পারেন।

ত্বক কোমল উজ্জ্বল রাখুন
মুখ খুব নিষ্প্রাণ ক্লান্ত দেখাচ্ছে? হাতের কাছে রাখুন হলুদ আর ময়দা। দু’ টেবিলচামচ ময়দা, এক চাচামচ হলুদবাটা, এক টেবিলচামচ আমন্ড অয়েল আর তিন টেবিলচামচ দুধ একসঙ্গে মিশিয়ে ক্রিমের মতো মসৃণ পেস্ট তৈরি করে নিন। মুখে লাগিয়ে মিনিট ১৫ রাখুন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

চোখের নিচে কালচে দাগ
অনেকের চোখের নিচে কালচে দাগ পড়ে। এই কালো দাগ তুলতেও কার্যকরী ভূমিকা নেয় হলুদ। এক্ষেত্রে হলুদ বাটার সঙ্গে ২ চামচ টক দই, ১ চামচ চালের গুঁড়ো, ১ চামচ মধু মিশিয়ে নিতে হবে। তার পর ওই মিশ্রন হাত, পা, মুখে ভাল করে লাগাতে হবে।২০ মিনিট পরে ঠান্ডা পানিতে হাত-মুখ ধুয়ে নিলেই কাজ শেষ। পর পর কয়েকদিন এই মিশ্রন মুখে লাগালে চোখের নিচের কালি কেটে যাবে।

চর্মরোগ সারাতে
খোস-পাঁচড়ার মতো চর্মরোগ সারাতে পরিমাণ মতো হলুদ বাটার সঙ্গে কচি নিমপাতা ভাল করে বেটে নিয়ে গায়ে লাগাতে হবে। পর পর কয়েকদিন লাগালে নিশ্চিতভাবে চর্মরোগের উপশম হবে। তাছাড়া যারা লিভারের সমস্যায় ভুগছেন তারা সকালে খালি পেটে এক টুকরো হলুদ চিবিয়ে খেয়ে এক গ্লাস ঠান্ডা পানি খান। কয়েক সপ্তাহ একটানা এই নিয়ম মেনে চললে অবশ্যই লিভারের সমস্যা কমে যাবে।

ত্বকে হলুদ ব্যবহারে কিছু ভুলের কারণে হতে পারে হীতে বিপরীত। তখন ত্বকে জেল্লা বাড়ার পরিবর্তে তখন দেখা দিতে পারে নানা রকম সমস্যা!

কত সময় রাখবেন
ত্বকে হলুদ মিশিয়ে ২০ মিনিটের মধ্যে প্যাক ধুয়ে তুলে ফেলুন। কারণ, বেশি সময় ধরে রাখলে ত্বকে হলদে দাগ পড়ার আশঙ্কা রয়েছে।

মুখ ভাল করে পরিষ্কার না করা
মুখে ফেস প্যাক লাগালেন, বেশ ভালো কথা কিন্তু লাগানোর পর ভাল করে ধুয়ে পরিষ্কার না করার কারণে সবচেয়ে বেশি ক্ষতি ডেকে নিয়ে আনা হয়। এমনকি বেশি সময় ধরে রাখার ফলে নানা রকম র‌্যাশ বেরোতে পারে।

সমান ভাবে না লাগানো
হলুদের ফেস প্যাক ত্বকে বিশেষ করে মুখে লাগানোর আগে নিশ্চিত হোন সমানভাবে লাগানো হচ্ছে কিনা? কারণ সমান ভাবে না লাগালে ঠিক মতো কাজ না-ও করতে পারে।

প্যাক তুলতে সাবান লাগানো থেকে বিরত থাকুন
মুখে হলুদের প্যাক লাগানোর পর তা পরিষ্কার করতে অনেকেই সাবান ব্যবহার করেন, যা ঠিক নয়। অন্তত ১২ ঘণ্টা সাবান দিয়ে মুখ ধোয়া কোনভাবেই উচিত হবে না। এক্ষেত্রে কেবল পানি ব্যবহার করুন।

4

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/ রুজি

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

2 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

3 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

8 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
6