editor
প্রকাশিত: 2:27 PM, September 12, 2021
অনলাইন ডেস্ক
ব্রিটেনের ম্যানচেস্টারের একটি মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। ঘটনাটি ধর্মীয় ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে বার্টন রোডস্থ ডিডসবারী মসজিদে এই অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি কিছু একটা মসজিদের প্রধান দরজার সামনে রেখে যাচ্ছে। পরে এখন থেকে আগুনের সৃষ্টি হয়। এসময় ওই ব্যক্তির মুখ জ্যাকেটে আবৃত ছিলো।
তবে আগুন দেখে স্থানীয় দুই বাসিন্দা দ্রুত নিজেরা তা নিয়ন্ত্রণে আনেন।
মসজিদ কমিটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
মসজিদ কমিটি বিবিসিকে বলেছেন, আমরা কয়েক বছর ধরে মসজিদটি পুড়িয়ে দেওয়ার হুমকি পেয়ে আসছিলাম। এখন তাই হতে চলেছে। তারা বলেন, যদি বার্টন রোডের আমাদের দুই প্রতিবেশী এগিয়ে না আসতেন তাহলে ঘৃণিত একটি কাজ হতো।
গ্রেটার ম্যানচেস্টার ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে দুই ঘণ্টারও বেশি সময় ধরে ছিলেন এবং পুলিশের সঙ্গে তদন্ত চালাচ্ছিলেন।
ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ডেপুটি লিডার লুৎফুর রহমান, বলেন, এই কাজটি ভয় এবং বিদ্বেষ সৃষ্টির জন্য করা হয়েছে। তিনিও প্রতিবেশীদের প্রশংসা করেন। কমিউনিটির সকলকে বিভক্ত না হতে অনুরোধ করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন