editor
প্রকাশিত: 3:03 PM, September 12, 2021
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ::
অবশেষে সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জে ও শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় গত বছরের ১৭ ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। এরপরে ধাপে ধাপে স্কুল খোলার তারিখ ঠিক করলে ও সংক্রমণের ঊর্ধ্বগতি থাকায় আর স্কুল খোলা হয়নি।
রোববার (১২ সেপ্টেম্বর) থেকে স্কুল, কলেজ চালু হওয়ায় শিক্ষার্থীদের মুখে হাসি ফুটেছে ও অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন। এতদিন ধরে ঘরমুখো শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে যেন উৎসবের আমেজ।
সরজমিনে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায়, শিক্ষক ও কর্মচারীরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। শিক্ষার্থীরা স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করছেন, প্রাণোচ্ছল রূপ ফিরে পেয়েছে শিক্ষাঙ্গন। আজ তৃতীয় শ্রেণীর ও পঞ্চম শ্রেণীর দুইটি করে ক্লাস নেয়া হয়েছে।
পঞ্চম শ্রেণির ছাত্রী নাদিয়া তাবাসসুম জানান, ক্লাসে ফেরে আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পেরেছি। এতদিন পর যেন পরিচিত ক্লাসকেই অপরিচিত লাগছিল। আমরা আশা করব আমাদের ক্লাস এখন থেকে নিয়মিত চালু থাকবে।
এ ব্যাপারে অভিভাবক সৈয়দ জিয়াউর রহমান বিপ্লব শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি জানান, টানা বন্ধে ছেলেমেয়েদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে, সেগুলো পুষিয়ে দিতে হলে শিক্ষকদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং শিক্ষার্থীদেরকে পরীক্ষা দেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলতে হবে।
শাহজীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইয়াসমিন আরা বেগম জানান, শিক্ষার্থী ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন বিরানভূমিতে পরিণত হয়েছিল।
আজ থেকে পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় এখন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা অনুযায়ী সব রকম ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার সবগুলো স্কুলে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। সব ধরনের সরকারি নির্দেশনা মেনেই স্কুলে ক্লাস চালু হয়েছে। আমরা পর্যায়ক্রমে সকল স্কুল মনিটরিং করব।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন