editor
প্রকাশিত: 4:17 PM, September 12, 2021
মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্কুল, কলেজ বন্ধের পর ১২ সেপ্টেম্বর সরকারি নির্দেশনা মোতাবেক স্কুল খুলে দেওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রলীগের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহ আলম শাওনের উদ্যোগে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককের কাছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহ আলম শাওন ২০২০ সাল থেকে মহামারী করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে জনসাধারণের মাঝে মাস্ক হ্যান্ড স্যানেটাইজার, লিফলেট বিতরণ করে যাচ্ছে। পাশাপাশি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পবিত্র রমজান মাসে অসহায় ছিন্নমূল নিম্ন মধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষের মাঝে ইফতার ও সেহেরি বিতরণ করেন। এমনকি মহামারী করোনা ভাইরাসের সময় শ্রমিক সংকট থাকায় কৃষকের ধান নেতাকর্মীদের নিয়ে কেটে ঘরে তুলে দিয়েছেন। সিলেটে অক্সিজেন সংকটময়কালে নিজ উদ্যোগে তিনি শুরু করেন বিনামূল্য অক্সিজেন সরবরাহ সেবা। শাওন ইতিমধ্যে সিলেট শহরের বিভিন্ন জায়গায় কোভিড-১৯ রোগীদের জন্য নিজ গাড়িতে করে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কালে উপস্থিত ছিলেন, সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর আহমদ, শিক্ষিকা বিনা চক্রবর্তী, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আপন রহমান, দেবাশীষ গোয়ালা, সৌরভ শাওন, শুভ দাস, সৌকত সাগর, সৌকত শিমু, সৌরভ রায়, সানি রায়, কাব্য সিনহা, অম্লান দেব রায় সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন