editor
প্রকাশিত: 8:53 PM, September 12, 2021
অনলাইন ডস্ক
বাণিজ্যিক ব্যাংকের কাছে থাকা অতিরিক্ত টাকা তুলে নেয়া অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ ব্যাংক বিল’ ও ‘ট্রেজারি বিল’ নিলামের মাধ্যমে বাজার থেকে তিন দিনে ১৭ হাজার ৪৯৫ কোটি টাকা তুলে নেয়া হয়েছে। সাত, ১৪ ও ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের বার্ষিক সুদ দেয়া হচ্ছে ১.০১ শতাংশ থেকে সর্বোচ্চ ১.৬০ শতাংশ পর্যন্ত। ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদ ১.৬৯ শতাংশ। ৩৬৪ দিন মেয়াদি একই বিলের সুদ ২.৬৯ শতাংশ। রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বাংলাদেশের সব নাগরিক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিলামে বিড দাখিল করতে পারে। তবে ব্যাংকগুলোই এ নিলামে বেশি অংশ নেয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর মাসের প্রথম নিলামে সাত দিন মেয়াদি বিলে ১.০১ শতাংশ সুদে ৩ হাজার ৬১৯ কোটি এবং ১৪ দিন মেয়াদি বিলে ১.৩০ শতাংশ সুদে ৩ হাজার ৯৫০ কোটি টাকা তোলা হয়েছে। গত ৮ই সেপ্টেম্বর ৯১ দিন মেয়াদি বিল বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে তুলে নেয় দুই হাজার কোটি টাকা। এ অর্থের বিপরীতে সুদ হয়েছে ১.৬০ শতাংশ। একই দিনে এক বছর (৩৬৪ দিন) মেয়াদি দেড় হাজার কোটি টাকার বিল বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে সুদহার নির্ধারণ করা হয় ২.৬৯ শতাংশ।
এছাড়া, ৯ তারিখ ৩০ দিন মেয়াদি তিন হাজার ৪২৫ কোটি টাকার বিল কিনেছে বিভিন্ন ব্যাংক। যার সুদহার ছিল ১.৬০ শতাংশ। এদিকে দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর চলতি বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম ডেকে ১৯ হাজার ৬৪৬ কোটি টাকা তোলা হয়। সাত, ১৪ ও ৩০ দিন মেয়াদি বিলে পাঁচ দিনের নিলামে অংশ নিয়ে এ পরিমাণ টাকা রাখে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে এক দিনে সর্বোচ্চ ছয় হাজার ৭০ কোটি টাকা তোলা হয় গত ১১ আগস্ট। ওইদিন ৩০ দিন মেয়াদি বিলে ০.৫৪ শতাংশ সুদে এ পরিমাণ অর্থ তোলা হয়।
গত আগস্টের আগে সর্বশেষ ২০১৯ সালের ৩রা জানুয়ারি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম হয়। বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে চলতি সেপ্টেম্বর মাসে আরও কয়েকটি নিলাম হবে। এর আগে, গত ১লা সেপ্টেম্বর সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এ সংক্রান্ত চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। এতে জানানো হয়েছিল, ৯ ও ২১ সেপ্টেম্বর সাত ও ১৪ দিন মেয়াদি বিলের এবং ৭, ১৯ ও ২৩ সেপ্টেম্বর ৩০ দিন মেয়াদি বিলের নিলাম হবে। প্রসঙ্গত, আশানুরূপ ঋণ চাহিদা না থাকায় গত জুন পর্যন্ত দেশের ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য দাঁড়ায় দুই লাখ ৩১ হাজার কোটি টাকা। বিধিবদ্ধ নগদ তারল্য (সিআরআর) সংরক্ষণের পর গত জুন শেষে বাংলাদেশ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে একেবারেই অলস ছিল ৬২ হাজার ৫০০ কোটি টাকা। অলস এ অর্থ থেকে ব্যাংক কোনো সুদ পায় না। এ অর্থ যেন অনুৎপাদনশীল খাতে গিয়ে মূল্যস্ফীতি ওপর চাপ তৈরি করতে না পারে, সেজন্য এভাবে টাকা তুলে নেয়া হচ্ছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে