editor
প্রকাশিত: 9:02 PM, September 12, 2021
অনলাইন ডেস্ক
ভারতীয় জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দাবি করে সেগুলো প্রকাশের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। রোববার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এ নিয়ে সকল নথিপত্র গুছিয়ে ফেলেছে পাকিস্তান। এসময় তার সঙ্গে ছিলেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোইদ ইউসুফ এবং মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি। কুরেশি বলেন, পাকিস্তান এসব নথি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ভারত সরকার কাশ্মীরে প্রায় ৯ লাখ সেনা মোতায়েন করে রেখেছে। পাকিস্তান দাবি করে আসছে, কাশ্মীরে ভারতীয় বাহিনী ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। এ নিয়ে পাকিস্তান ১৩১ পাতার তথ্য প্রমাণ তৈরি করেছে। যাতে ভিন্ন ভিন্ন ৩২টি মানবাধিকার সংস্থার রিপোর্ট যুক্ত করা হয়েছে।
পাকিস্তান সরকারও ১৪টি রিপোর্ট সংযুক্ত করেছে এতে। কুরেশির দাবি, সেখানে বিচারবহির্ভুত হত্যাকা-ের ¯পষ্ট প্রমাণ রয়েছে। এছাড়া ভারতীয় বাহিনীর মিথ্যা বন্দুকযুদ্ধের প্রমাণও রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া, ভারত সরকার কাশ্মীরিদের স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করছে বলেও দাবি করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে পাক মন্ত্রীরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, সুশীল সমাজকে ভারতের কথিত আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন