editor
প্রকাশিত: 1:08 PM, September 13, 2021

সিলেটে করোনায় মৃত্যু ০১ শনাক্ত ৬৩ জন
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে মৃতের সংখ্যা আগের চব্বিশ ঘন্টার চেয়ে কমেছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় মারা গেছেন ১ জন। এ সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন করোনা রোগী মারা গেছেন। তাকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৩০ জন।
এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১২ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৯৩৯ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ২৪ জনসহ সিলেটে ৪২ জন, সুনামগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ১০ জন ও হবিগঞ্জের ৮ জন শনাক্ত হন। ৯১৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৬.৮৮।
এর আগের চব্বিশ ঘন্টায় ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। গত ৮ সেপ্টেম্বর ১১৭ জন, ৯ সেপ্টেম্বর ৭১ জন, ১০ সেপ্টেম্বর ৬৭ জন ও গত ১১ সেপ্টেম্বর ৫৩ জন করোনা রোগী শনাক্ত হন।
সবমিলিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৯৮৯ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪৭২৯ জনসহ সিলেট জেলায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৩ হাজার ২৫৩ জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৬২০০ জন, মৌলভীবাজারের ৭৯৬২ জন ও হবিগঞ্জের ৬৫৭৪ জন রয়েছেন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন আরো ২০০ জন। বিভাগে সবমিলিয়ে সুস্থ হয়ে ওঠেছেন ৪৬ হাজার ৫৮১ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১৪৪ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে