editor
প্রকাশিত: 2:54 PM, September 13, 2021
হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি::
হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে মো.সুজন মিয়া(৩০) ও সাহেদ মিয়া(৪০) নামে দুইজন নিহত হয়েছেন। নিহত দুজনের মধ্যে সুজন মিয়া অটোরিকশার গ্যারেজের মালিক ও সাহেদ মিয়া অটোরিকশা চালক।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৬টা দিকে মাধবপুর উপজেলার সুশান সিএনজি স্টেশনের বিপরীতে অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত মো.সুজন মিয়া আন্দিউরা ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামে সাদেক মিয়া ছেলে ও সাহেদ মিয়া বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামে মৃত কালা মিয়া ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো চার্জে দেওয়া অটোরিকশা গ্যারেজে থেকে বের করার সময় সাহেদ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়,সাহেদ মিয়াকে বাঁচাতে গিয়ে অটোরিকশা গ্যারেজে মালিক মো.সুজন মিয়া ও বিদ্যুৎস্পৃষ্ট হয় স্থানীয় একজন থেকে চিৎকার দিলে বাবুল নামে একজন দ্রুত মেইন সুইচ বন্ধ করেন। পরে ঐ এলাকার আশপাশের লোকজন দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে ও অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন