editor
প্রকাশিত: 3:24 PM, September 13, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের পাশ থেকে একটি মৃত বানর উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ভানুগাছ সড়কে বেলতলী চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পথচারী আব্দুস শুকুর বলেন, প্রায় সময় এই এলাকায় দল বেঁধে বানর ঘুরতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, বানরটি বৈদ্যুতিক বা কোন যানবাহনের আঘাতে মারা গেছে। বানরটির লেজে আঘাতের চিহ্নও রয়েছে।
লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী সামসুল হক বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি বানরটি মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। বন বিভাগকে খবর দেই, পরে তারা বানরটি উদ্ধার করে নিয়ে যায়।
তিনি বলেন, বৈদ্যুতিক শকে বানরটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, বিদ্যুতিক শকে বানরটি মারা যায়। আমরা বানরটিকে উদ্ধার করেছি। এখন নিরাপদ একটি স্থানে পুতে ফেলব।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে