editor
প্রকাশিত: 7:15 PM, September 13, 2021
অনলাইন ডেস্ক
গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায় খালে গোসলে নেমে তিনজন কিশোরীর মৃত্যু হয়েছে। এখনও এক কিশোরী নিখোঁজ রয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পাইনশাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকার মো. সোলায়মানের মেয়ে রিতি আক্তার (১৫), একই এলাকার হায়াত আলীর মেয়ে আইরিন আক্তার (১৬) এবং একই এলাকার মঞ্জু মিয়ার মেয়ে মায়া আক্তার (১৪)। এ ঘটনায় রিয়া আক্তার (১০) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছে। রিয়া আক্তার মৃত রিতি আক্তারের ছোট বোন।
এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে চার কিশোরী পাইনশাইল এলাকায় একটি খালে গোসল করতে যায়। এসময় তারা চারজন খালের পানিতে সাঁতার কাটছিল। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে রীতি আক্তারকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই সময় স্থানীয়রা অন্য তিন কিশোরীকে উদ্ধারের চেষ্টা করে এবং টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেয়। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। একপর্যায়ে বিকেল পৌনে ৪টার দিকে আইরিন আক্তারকে এবং বিকেল ৪টার দিকে মায়া আক্তার মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্য কিশোরীকেও উদ্ধারের চেষ্টা করছে ডুবুরিরা। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার মো. আব্দুল জলিল জানান, প্রায় ১৫ মিনিটের ব্যবধানে ডুবুরি মিরাজ দুই কিশোরীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রিয়া আক্তারকে পাওয়া যায়নি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে