editor

প্রকাশিত: 9:12 PM, September 13, 2021

শরীরে পটাশিয়ামের কাজ কী, ঘাটতি মেটান ৭ খাবারে

শরীরে পটাশিয়ামের কাজ কী, ঘাটতি মেটান ৭ খাবারে

অনলাইন ডেস্ক
শরীরের জন্য পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ ও ইলেকট্রোলাইট উপাদান। এটি আমাদের স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে, স্নায়ু ও পেশির কার্যকারিতা সঠিক রাখতে এবং কোষে পুষ্টি পরিবহণ করতে সহায়তা করে।

পটাশিয়ামের ঘাটতি দেখা দিলে বিভিন্ন ধরনের সমস্যা যেমন- মাথাব্যথা, বুক ধড়ফড়সহ আরও অনেক রকম জটিল সমস্যা দেখা দিতে পারে। একজন সুস্থ ব্যক্তির মধ্যে চার হাজার ৭০০ মিলিগ্রাম পটাশিয়াম থাকা উচিত। কিন্তু বেশিরভাগ মানুষই খাবারের মাধ্যমে পর্যাপ্ত পটাশিয়াম পায় না।

তাই নিজেকে সুস্থ রাখার তাগিদে এবং শরীরের পটাশিয়ামের ঘাটতি মেটাতে খাবেন যেসব খাবার—

১. মিষ্টি আলু
পটাশিয়ামের ঘাটতি মেটাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে মিষ্টি আলু। একটি মাঝারি আকৃতির মিষ্টি আলুতে ৫৪১ মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম থাকতে পারে। এ ছাড়া এটিতে চর্বির পরিমাণ কম থাকে এবং এটি কার্বোহাইড্রেট ও ফাইবারের অনেক ভালো উৎস হিসেবে কাজ করে।

২. পালং শাক
পুষ্টি সমৃদ্ধ খাবারের মধ্যে পালং শাক অন্যতম একটি। আর এর ১৫৬ গ্রামে প্রায় ৫৪০ মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম থাকে। তাই আপনার শরীরের পটাশিয়ামের ঘাটতি মেটাতে বেছে নিতে পারেন পালং শাক।

৩. তরমুজ
মৌসুমি ফল হলেও এখন বাজারে সারা বছরেই দেখা মেলে তরমুজের। এটিকে এখন প্রায় ১২ মাসি ফলই বলা চলে। আর সুস্বাদু, রসাল এ ফলটি আপনার শরীরে পটাশির ঘাটতি মেটাতে অনেক কার্যকরী। একটি মাঝারি আকৃতির তরমুজের আট ভাগের এক ভাগেই আপনি পেতে পারেন প্রায় ৬৪০ মিলিগ্রাম পটাশিয়াম।

৪. ডাবের পানি
ডাবের পানি হচ্ছে অনেক উপকারী একটি হাইড্রেটিং পানীয়, যা আপনার পটাশিয়ামের ঘাটতি মেটাতেও অনেক কার্যকরী। এক কাপ বা ২৪০ মিলি ডাবের পানিতেও আপনি পেতে পারেন প্রায় ৬০০ মিলিগ্রাম পটাশিয়াম।

৫. বিটরুট
বিটরুট হচ্ছে বেগুনি রঙের মুলাজাতীয় একটি সবজি। বাজারে এখন অনেক দেখা মেলে এই সবজিটির। সবজির পাশাপাশি এটি সিদ্ধ করে, আচার করে এবং সালাদ করেও খাওয়া হয়ে থাকে। আর এক কাপ বা ১৭০ গ্রাম সিদ্ধ বিট রুটেই আপনার শরীর পেতে পারে প্রায় ৫১৮ মিলিগ্রাম পটাশিয়াম।

৬. ডালিম
অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর ফলের মধ্যে অন্যতম হচ্ছে ডালিম। আর এটি পটাশিয়ামেরও অনেক ভালো উৎস। একটি মাঝারি আকৃতির ফলে প্রায় ৬৬৬ মিলিগ্রাম পটাশিয়াম পেতে পারে আপনার শরীর।

৭. আলু
আমাদের দেশের প্রধান খাবারের মধ্যে অন্যতম হচ্ছে আলু। আর এই সবজিটির ১৩৬ গ্রামে থেকেই পেতে পারেন প্রায় ৫১৫ মিলিগ্রাম পটাশিয়াম। একটি গবেষণায় জানা গেছে যে, আলু পটাশিয়ামের সর্বোত্তম খাদ্য উৎস এবং একটি আলু বেকর্ড ৭৩৮ মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম প্রদান করতে দেখা গেছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়া

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে