editor
প্রকাশিত: 4:53 PM, September 15, 2021

মৌলভীবাজারের কুলাউড়ায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তারৎ
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দুইদিন পর মামলা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওই যুবতী বাদি হয়ে থানায় মামলাটি করেছেন। মামলায় ধর্ষণ চেষ্টাকারী আব্দুল আলীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া সালিশকারীদের মধ্যে ছয়জনকেও আসামি করা হয়েছে।
এদিকে মামলার পরই মঙ্গলবার বিকেলে অভিযুক্ত আব্দুল আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মৃত আব্দুল জব্বারের ছেলে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ওই যুবতী থানায় মামলা করেছেন। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল আলীকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী ওই যুবতীর বাবা নেই। তার মা এলাকায় মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। গত রোববার ওই যুবতীর মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে বিকেলে প্রতিবেশী আব্দুল আলী জোরপূর্বক ওই যুবতীকে পাশের বাড়ি স্থানীয় ইউপি সদস্য নেহার বেগমের ঘরে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় ইউপি সদস্যের মেয়ে বিষয়টি দেখে ফেলায় সটকে পরে আব্দুল আলী। পরে ঘটনাটি জানাজানি হলে ইউপি সদস্য নেহার বেগমের নেতৃত্বে জনৈক সুমনের দোকানে সালিশ বৈঠক বসে। রাতে উভয়পক্ষের সম্মতিতে বিষয়টি আপোসে মীমাংসা করে দেন স্থানীয় সালিশকারীরা। সালিশে অভিযুক্ত আব্দুল আলীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১০০ টাকার স্ট্যাম্পে ওই যুবতী ও সালিশকারীদের স্বাক্ষর রাখা হয়।
ভুক্তভোগী যুবতীর মা বলেন, স্থানীয় সালিশকারীরা আব্দুল আলীকে ২৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি সমাধান করে দিয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে