editor
প্রকাশিত: 3:38 PM, September 16, 2021
অনলাইন ডেস্ক
ফ্রান্সের কট্টর ডানপন্থি বিতর্কিত রাজনীতিক, লেখক ও প্রেসিডেন্ট প্রার্থী এরিক জেমুরের ইসলামবিদ্বেষী মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে।
বর্ণবাদী এ রাজনীতিবিদ বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফ্রান্সে করো নাম মোহাম্মদ রাখতে দেওয়া হবে না। মুসলিমদের কাছে প্রিয় এ নামটির ওপর তিনি নিষেধাজ্ঞা আরোপ করবেন বলেও জানান।
সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।এতে এরিক জেমুর আরও বলেন, তিনি ক্ষমতায় গেলে মুসলিম অভিবাসীদের ফ্রান্সে ঢুকতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ১৮০৩ সালে সেই আইন আবারও বলবৎ করবেন, যে আইনে বলা হয়েছে ফ্রান্সে কোনো শিশুর নাম মোহাম্মদ রাখা যাবে না।
এছাড়া, যেসব মুসলিম বর্তমানে ফান্সে আছেন- তাদেরকে ফ্রান্সের কৃষ্টি ও সংস্কৃতি শিখানো হবে। এ দেশের ভাবধারায় তাদের অভ্যস্ত করে তুলতে হবে।
তার লেখা নতুন বই ‘ফ্রান্স হ্যাজ নট ইয়েট সেইড ইটস লাস্ট ওয়ার্ড’ এর মোড়ক উন্মোচণ উপলক্ষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব ধর্মবিদ্বেষী মন্তব্য করেন।
এরিক জেমুরের বর্ণবাদী বক্তব্যের প্রতিবাদে একটি রেডিও স্টেশনে ফোন করে নিন্দা জানিয়েছেন মালি বংশোদ্ভূত আব্দুল্লায়ে কান্তে নামে ফ্রান্সের এক পুলিশ কর্মকর্তা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন