editor
প্রকাশিত: 6:30 PM, September 16, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে দখলকৃত রেলওয়ের জমি উদ্ধার অভিযানকালে এক্সেভেটরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এক্সেভেটর পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম সোলেমান মিয়া (৩৫) শ্রীমঙ্গল শহরতলীর ক্যাথলিক মিশন সড়কের লোকমান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে শহরের ভানুগাছ সড়কে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ারম্যানরা ঘটনাস্থলে এসে এক্সেভেটরের আগুন নিয়ন্ত্রনে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভানুগাছ সড়কের পাশের রেলের জমির উপর বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা ছিল রেল বিভাগের। সেই প্রস্তুতির অংশ হিসেবে সেখানে একটি এক্সেভেটর আনা হয়। এক্সেভেটরটি রেলগেট পয়েন্টে আসা মাত্র কয়েকজন দুর্বৃত্তরা এক্সেভেটরের কেবিনে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে এই যন্ত্রটির ড্রাইভার কেবিন ও নীচের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন জানান, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সোলেমানকে আটক করে থানায় নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদের পর এব্যাপারে বিস্তারিত বলা যাবে। এদিকে এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের সহকারী এস্টেট অফিসার আতিকুল ইসলাম বলেন, আজ ওই এলাকার রেলের প্রায় ২৮৭ জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নেয়া ছিল। অভিযানের কাজের জন্য এক্সেভেটর যন্ত্রটি সেখানে নেয়া হয়েছিলো।
এদিকে দখলকৃত জায়গায় উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে বাধার মুখে পরে রেলওয়ে কর্মকর্তারাসহ স্থানীয় প্রশাসন৷বিরোধপূর্ন ওই জায়গায় আদালতের একটি স্থিতাবস্থার কাগজ নিয়ে দখলকৃত জায়গার কয়েকজন ব্যবসায়ী উদ্ধার অভিযান পরিচালনায় বাঁধা দেন৷
শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, রেলের মোট জায়গা এখানে আছে দুইশো সাতাশি একর, তার মধ্যে একশো সাতচল্লিশ একর জায়গা নিয়ে বিরোধ আছে। আগামী মঙ্গলবার এই স্থিতাবস্থার কাগজপত্র নিয়ে মামলার বাদীকে উপজেলায় আসতে বলেছি, কাগজপত্র দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে৷
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে