editor

প্রকাশিত: 6:43 PM, September 16, 2021

সিলেট-৩ আসনের এমপি হাবিব ‘স্বপ্নের সংসদে’ প্রথম বক্তব্য রাখলেন

সিলেট-৩ আসনের এমপি হাবিব ‘স্বপ্নের সংসদে’ প্রথম বক্তব্য রাখলেন

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জাতীয় সংসদে প্রথম ভাষণেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রথম দিনের তার ভাষণে প্রশংসায় ভাসছেন তরুণ এই সংসদ সদস্য। সংসদে দাঁড়িয়ে তিনি নান্দনিক সিলেট-৩ গড়ার বেশ কয়েকটি দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই দাবি জানান।

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সংসদে যোগ দিয়ে বৃহস্পতিবার শুভেচ্ছা বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, ১৫ই আগষ্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল, শেখ জামাল ও ছোট্ট শিশু শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য, এছাড়া শেখ ফজলুল হক মনি, আব্দুর রব শেরনিয়াবাতসহ ১৫ই আগষ্টে নিহত সকলকে স্মরণ করেন।

এছাড়া ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের নির্মমভাবে নিহত জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান, মহান মুক্তিযুদ্ধে আত্মহুতি দেওয়া সকল শহীদ ও সম্ভ্রম হারানো সকল মা-বোন ও ১৯৫২ সালের শহীদ ভাষা সৈনিকদের স্মরণ করেন তিনি।

এসময় হাবিবুর রহমান হাবিব তার মা বাবাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আজ আমার মা-বাবা এই পৃথিবীতে নেই। ছোটবেলা যারা শিক্ষা দিয়েছিলেন মানুষের সেবা করার জন্য, আজ তারা বেঁচে থাকলে অনেক খুশি হতেন।

বক্তব্যে তিনি সিলেটের সূর্য সন্তান প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, দেওয়ান ফরিদ গাজী, হুমায়ুন রশিদ চৌধুরী, শাহ এসএম কিবরিয়া, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেট জেলা পরিষদের সদ্য প্রয়াত অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দীন আহমদ কামরান সহ সিলেটের প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানান।

বক্তব্যে হাবিবুর রহমান হাবিব, সুরমা, কুশিয়ারা ও হাকালুকি বিধৌত ঊর্বর ভূমি বেষ্টিত সিলেট ৩ নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রায় ৩ হাজার ৯৮৬ কোটি টাকা বৈদেশিক ঋণসহ মোট ৫ হাজার ৪০৯ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সার কারখানা শাহ্জালাল সার কারখানা প্রকল্পটি বাস্তবায়িত করাসহ দেশের ৪র্থ সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়েছে বলে সংসদকে জানান। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানোর পাশাপাশি কর্মসংস্থান মূলক প্রকল্পকে অগ্রাধিকার প্রদান করার ব্যাপারে তিনি জোরালো ভূমিকা রাখতে চান।

তিনি সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে নামকরণের দাবী জানান। এই দাবীর স্বপক্ষে তিনিসহ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ডিও লেটার দিয়েছেন বলেও সংসদকে অবহিত করেন হাবিবুর রহমান হাবিব।

এসময় হাবিবুর রহমান হাবিব তার নির্বাচনী এলাকার জণগণসহ দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাছাড়া, বক্তব্যে তিনি বিশেষ করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ সকল প্রবাসীদের ধন্যবাদ জানান।

এসময়, তিনি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবী আদায়ের ব্যাপারে কথা বলেন এবং প্রবাসীদের জমি যাতে কেউ জবর-দখল করতে না পারে সে বিষয়ে আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে