editor
প্রকাশিত: 5:49 PM, September 18, 2021
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জের কামারছড়া চা-বাগানে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর ঘটনার ৩ দিন পরে পলাতক ছেলে নন্দলাল রবিদাসকে আটক করেছে পুলিশ।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল কুলাউড়া উপজেলার তিলকপুর চা-বাগানে অভিযান চালিয়ে নন্দলাল রবিদাসের বন্ধুর বাড়ি থেকে তাকে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানের নির্দেশে এসআই ফয়েজের নেতৃত্বে এএসআই হামিদ, এএসআই আনিস ও এএসআই আক্তারসহ কমলগঞ্জ থানার একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার কামারছড়া চা-বাগানে তুচ্ছ ঘটনা নিয়ে শ্যামলাল ও তার ছেলে নন্দলালের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে নন্দলাল লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। পরে শ্যামলালকে শমসেরনগর চা-বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে ছেলে নন্দলাল পলাতক ছিলেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে