editor

প্রকাশিত: 7:02 PM, September 18, 2021

অক্টোবরে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

অক্টোবরে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

অনলাইন ডেস্ক
করোনার ধাক্কা সামলে আবারো সুদিনের অপেক্ষায় সিনেমা অঙ্গনের মানুষেরা। দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ থাকার পর যখন চালু হলো নতুন করে সিনেমা নিয়ে ভাবছেন প্রযোজক-পরিচালকরা। এরই মধ্যে এগিয়ে এসেছেন কেউ কেউ। আশার খবর হলো- অক্টোবর মাসেই মুক্তি পেতে যাচ্ছে ৬টি সিনেমা। সিনেমাগুলো হলো- ‘কসাই’, ‘চোখ’, ‘ঢাকা ড্রিম’, ‘পদ্মাপুরাণ’, ‘বাজি’ এবং ‘চন্দ্রাবতী কথা’। এর সঙ্গে আরও দু-একটি ছবিও অক্টোবরে মুক্তির মিছিলে যোগ হতে পারে। প্রযোজক পরিবেশক সমিতির দেয়া তথ্যানুযায়ী ১লা অক্টোবর মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত নিরব, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা অভিনীত সিনেমা ‘কসাই’। একই দিন মুক্তি পাবে সিনেমা ‘চোখ’।

সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। এতে অভিনয় করেছেন নিরব, রোশান ও বুবলী। একইদিনে দুই ছবি মুক্তি হতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত চিত্রনায়ক নিরব। তিনি বলেন, একসঙ্গে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে আমার। এটি সত্যি ভীষণ আনন্দের বিষয়। আমরা বছরজুড়ে কাজ করি দর্শকদের জন্য। তাদের সামনে হাজির হওয়াটা নিঃসন্দেহে আনন্দের। যদিও করোনার কারণে দীর্ঘদিন প্রেক্ষাগৃহে দর্শকদের যাতায়াত ছিল না। তবে আমি আমার এই দুটি সিনেমা নিয়ে অনেক আশাবাদী। দুটিই ভিন্ন টাইপের সিনেমা। দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এদিকে, ৮ই অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ঢাকা ড্রিম’ ও ‘পদ্মাপুরাণ’ ছবিটি দুটি। ‘ঢাকা ড্রিম’ পরিচালনা করেছেন সুতপার ঠিকানা খ্যাত পরিচালক প্রসূন রহমান।

আর ‘পদ্মাপুরাণ’র পরিচালক রাশিদ পলাশ। পদ্মাপারের জীবন-জীবিকা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাতা রাশিদ পলাশ বলেন, পদ্মানদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম। পুরো টিমের অকুণ্ঠ সহযোগিতা ছাড়া কোনোভাবেই এ অসাধ্য সাধন সম্ভব হতো না। গেল মাসে ‘পদ্মাপুরাণ’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ৮ই অক্টোবর ঢাকাসহ দেশের সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে হলে ছবিটি মুক্তির দেয়ার চেষ্টা করছি। এদিকে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে মুক্তি পাবে ‘বাজি’ ও ‘চন্দ্রাবতী কথা’। সিনেমা দুটির মধ্যে ‘বাজি’ কলকাতা থেকে আমদানিকৃত। এতে অভিনয় করেছেন কলকাতার জিৎ ও মিমি। আর ‘চন্দ্রাবতী কথা’ ষোড়শ শতকের প্রেক্ষাপটে নির্মিত আত্মজীবনীমূলক চলচ্চিত্র। মৈয়মনসিংহ গীতিকার কবি নয়ানচাঁদ ঘোষের চন্দ্রাবতী পালা অবলম্বনে বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতীর জীবনালেখ্য নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন এন রাশেদ চৌধুরী। সবমিলিয়ে এতদিন পর একসঙ্গে এমন সিনেমার সংখ্যা বেশ ইতিবাচকভাবে দেখছেন সিনেমা সংশ্লিষ্টরা।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন