editor
প্রকাশিত: 7:09 PM, September 18, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীমঙ্গল ভানুগাছ সড়কে গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধা ৭টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আঞ্চলিক সড়ক যোগাযোগ বন্ধ ছিল। লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে।
এতে সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন প্রহরী লোকমান মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শ্রীমঙ্গল শহরের দিক থেকে আসা জান্নাতুল কার্গো সার্ভিস নামের একটি কাভার্ড ভ্যান একটি চাপালিশ গাছে ধাক্কা দেয়। এতে চাপালিশ গাছের মাথা ভেঙে একটি সেগুনগাছের ওপর পড়ে। সেগুনগাছটি রাস্তায় এসে পড়ে। এ সময় দুই গাছের ধাক্কায় বিদ্যুতের তারসহ খুঁটি রাস্তার ওপর পড়ে।
কাভার্ড ভ্যানটি কমলগঞ্জের মাধবপুর চা–বাগান থেকে চা–পাতা আনতে যাচ্ছিলো বলে জানা গেছে।
সরেজমিন আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে দেখা যায়, রাস্তার একপাশে পড়ে থাকা গাছ, বৈদ্যুতিক খুঁটি ও তার অপসারন ও মেরামত কাজ করছেন পল্লী বিদ্যুৎ ও বনবিভাগের কর্মীরা। বৈদ্যুতিক তারের কারণে বড় গাছের পাশাপাশি রাস্তার পাশের ছোট ছোট লতা জাতীয় গাছ রাস্তার ওপর পড়ে রয়েছে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, গতকাল সন্ধায় সড়কে গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ ছিল পড়ে ফায়ার সার্ভিস ও বন বিভাগ যৌথভাবে কাজ শুরু করে। পরে রাত পৌনে ১০টার দিকে রাস্তার একপাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়া
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে