editor

প্রকাশিত: 5:03 PM, September 19, 2021

বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করলেন শ্রাবন্তী

বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করলেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক
প্রায় এক বছর ধরে স্বামী রোশান সিংয়ের সঙ্গে থাকেন না ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী। কাগজে-কলমেও তৃতীয় সংসার ইতি টানতে চান এ অভিনেত্রী।

আর এজন্য আদালতের দারস্থ হলেন শ্রাবন্তী।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন শ্রাবন্তী। এর আগে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে জুন মাসে ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা করেছিলেন তার স্বামী রোশান। শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি। তার জবাবে এবার বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করলেন শ্রাবন্তী। এ মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ হয়েছে।

রোশান-শ্রাবন্তী ২০১৯ সালে বিয়ে করেন। এরপর বিদেশে হানিমুন, একসঙ্গে আদুরে ছবি পোস্ট থেকে রোমান্টিক টিকটিক ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতেন এই জুটি। তবে গত শ্রাবন্তীর ফ্ল্যাট ছেড়ে চলে যান রোশান। বিষয়টি সংবাদমাধ্যমের কাছে ফাঁস হতে বেশি সময় লাগেনি।

চলতি বছরের জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন রোশান সিং। কিন্তু এতদিনে শ্রাবন্তীর নতুন প্রেমে জড়িয়ে পড়ার গুঞ্জন চাউর হয়ে যায়। সেই মামলা চলাকালীন পাল্টা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন শ্রাবন্তী।

হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় রেস্টিটিউশন অব কনজুগাল রাইটসের কথা জানিয়ে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা করেছিলেন রোশান। গত ১৬ সেপ্টেম্বর সেই মামলার শুনানি ছিল। এদিন রোশানের আইনজীবীর কাছে নতুন করে পৌঁছায় শ্রাবন্তীর জবাব, আইনি পরিভাষায় যাকে বলা হয় ডব্লিউ এস। সেখানেই রোশানের বিরুদ্ধে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার কথা জানান শ্রাবন্তী।

ব্যক্তি জীবনে এর আগেও দুই সংসার ভেঙেছে শ্রাবন্তীর। মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এই দম্পতির ঝিনুক নামে এক ছেলে রয়েছে। তাদের সম্পর্ক অবনতি হওয়ার পর রাজীবকে ডিভোর্স দেন এ অভিনেত্রী। এরপর কৃষাণ বিরাজ নামক একজন মডেলকে বিয়ে করলেও পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন