editor

প্রকাশিত: 7:16 PM, September 19, 2021

মৌলভীবাজারের কমলগঞ্জে আমন ধানে পোকার আক্রমণ দিশেহারা কৃষকেরা

মৌলভীবাজারের কমলগঞ্জে আমন ধানে পোকার আক্রমণ দিশেহারা কৃষকেরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আমন ধানে দেখা দিয়েছে পাতা মোড়ানো মাজরা ও পচানি রোগ। পোকার আক্রমণে ধানের পাতা শুকিয়ে যাচ্ছে। এতে ধানের ভালো ফলন নিয়ে শঙ্কার পাশাপাশি পোকার উপদ্রব থেকে ধান রক্ষার কোনো উপায় না পেয়ে দিশেহারা কৃষকেরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ১৭ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এ বছর শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

সরেজমিনে উপজেলার, রহিমপুর ইউনিয়ন মুন্সিবাজার ও পতনঊষার ইউনিয়নে ঘুরে দেখা যায় জমিতে ধানগাছে একধরনের পোকায় পাতা ছিদ্র করছে তারপর প্রথমে হলুদ ও পরে শুকিয়ে বাদামি রং ধারণ করছে। কীটনাশক ছিটিয়েও ফল পাচ্ছে না কৃষকেরা।

স্থানীয় কৃষকেরা জানান, কয়েক দিন পরে গাছে ধান আসার কথা। এরই মধ্যে শুরু হয়েছে পোকার আক্রমণ। পোকার হাত থেকে ফসল রক্ষায় বাজারে পাওয়া কীটনাশক জমিতে ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না। আমনের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। তাদের আশঙ্কা, সময় মতো পোকা দমন করতে না পারলে আমন উৎপাদন ব্যাহত হবে।

পতনঊষার ইউনিয়নের রুপষপুর গ্রামের কৃষক কয়ছর আহমদ বলেন, প্রায় চার একর জমিতে এবার আমন ধান চাষ করেছি। চার একরের মধ্যে প্রায় পুরোটাই পোকা আক্রমণ করেছে। সিনসাইপার নামক কীটনাশক স্প্রে করেও এই পোকা দমন করা যাচ্ছে না। এখন পর্যন্ত কয়েকবার কীটনাশক স্প্রে করা হয়েছে। প্রতিবার স্প্রে করতে বিঘা প্রতি প্রায় চার ৫০০ টাকা করে খরচ হচ্ছে।’

তার মতো একই গ্রামের কৃষক মোজাহিদ আহমদ, মুন্সিবাজার ইউনিয়নের শামসুল হকসহ কয়েকজন কৃষক তাদের জমিতে পোকার আক্রমণের কথা জানান। তাঁরা জানান, অনেক কষ্ট করে এবার আমন ধান চাষ করেছেন। আর কয়েক দিন পরেই ধান বের হবে। আর এমন সময় পোকার আক্রমণ দেখা দিয়েছে। এই পোকা ধান গাছের জন্য অনেক ক্ষতিকর।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিশ্বজিৎ রায় বলেন, ধান গাছের হলুদ বর্ণ রোধে ও পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া পোকা দমনে আমরা কাজ করছি।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অতিরিক্ত সার দেওয়ার কারণে হয়তো পোকা আক্রমণ করেছে। পোকা দমনে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি কৃষকদের।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে