editor

প্রকাশিত: 1:39 PM, September 21, 2021

মানবিক পুলিশ সফি পেলেন ‘মানবহিতৈষী’ সম্মাননা

মানবিক পুলিশ সফি পেলেন ‘মানবহিতৈষী’ সম্মাননা

কোভিড-১৯ মহামারীতে মানবিক কাজে বিশেষ অবদানের জন্য'মানবহিতৈষী' সম্মাননা পেলেন সিলেটের সেই মানবিক পুলিশ সদস্য সফি আহমদ।

নিজস্ব প্রতিবেদক
কোভিড-১৯ মহামারীতে মানবিক কাজে বিশেষ অবদানের জন্য’মানবহিতৈষী’ সম্মাননা পেলেন সিলেটের সেই মানবিক পুলিশ সদস্য সফি আহমদ।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তা’র সঞ্চালনায় এবং সভাপতি মিশফাক আহমদ মিশু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাদি সিং, সিলেটস্থ ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জেসোহাজি, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলিগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন প্রমুখ৷

উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে অসহায়দের বিনামূল্যে অক্সিজেনসেবা দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তৈরি করেছিলেন মানবিক পুলিশ সদস্য সফি আহমদ। পিঠে অক্সিজেন, হাতে রক্ত-প্লাজমা, কাঁধে খাদ্য সামগ্রী, করোনাকালে মানবিক সেবায় এমনই চিত্রে দেখা গেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের এ সদস্যকে। মহামারির ক্রান্তিকালে মানুষের সেবায় নিজেকে এভাবে বিলিয়ে দেয়ায় গণমানুষের মুখে মুখে প্রশংসা কুড়িয়েছিলেন সফি আহমদ। মানবিকতার এমন নজির স্থাপন করায় এর আগেও সফি আহমদ পেয়েছিলেন সম্মাননা।

গত ১১ মার্চ সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় নায়েক সফি আহমেদের হাতে সম্মাননা তুলে দেন এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ। এবার সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর পক্ষ থেকে অর্জন করলেন ‘মানবহিতৈষী সম্মাননা’।

তাকে এ সম্মাননা দেয়ায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে