editor
প্রকাশিত: 5:01 PM, September 21, 2021

শিল্পপতি বাবুলের পিতা হাজী আফতাব মিয়া আর নেই
নিজস্ব প্রতিবেদক
দৈনিক একাত্তরের কথা পত্রিকার প্রকাশক, ফিজা এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাবুলের পিতা স্বনামধন্য ব্যবসায়ী, রিফাত এন্ড কোম্পানির চেয়ারম্যান, ৫০/৫১ নং সাগরদিঘীরপাড় বাসার বাসিন্দা সাগরদিঘীরপাড় জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী আফতাব মিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার দিনগত রাতে ২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৭)। তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরদেহ দেশে আনার পর জানাযার নামাজ ও দাফনের সময়সূচি জানানো হবে।
হাজী আফতাব মিয়া সিলেটের স্বনামধন্য ব্যবসায়ী মরহুম হাজী রিফাত উল্লাহ’র ছেলে। তিনি নগরীর সাগরদিঘীরপাড় জামে মসজিদের প্রতিষ্ঠাকালিন সময় থেকে মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তেতলি লামাপাড়ার হাজী রিফাত উল্লাহ ও খাদিজা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি অনেক মসজিদ ও মাদরাসায় দাতা সদস্য ছিলেন।
এদিকে হাজী আফতাব মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক একাত্তরের কথা পরিবার। একাত্তরের কথা পরিবারের পক্ষে পত্রিকার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ এক শোকবার্তায় গভীর ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক একাত্তরের কথা’র ভ্রাম্যমাণ প্রতিনিধি ও ম্যানেজমেন্ট ইনচার্জ মো. মোহিদ হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে