editor

প্রকাশিত: 1:01 PM, September 22, 2021

পুলিশ কনস্টেবল নিয়োগে খরচ মাত্র ১৪০ টাকা!

পুলিশ কনস্টেবল নিয়োগে খরচ মাত্র ১৪০ টাকা!

পুলিশ কনস্টেবল নিয়োগে খরচ মাত্র ১৪০ টাকা!

5

অনলাইন ডেস্ক
নতুন নিয়মে স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগ পদ্ধতি প্রচারে সংবাদ সম্মেলন করেছে বগুড়া জেলা পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইন্স অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। এতে জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশ পুলিশের ম্যাল্টিমিডিয়া ও পাবলিসিটি বিভাগের ১৩ মিনিটের একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে নিয়োগ পরীক্ষার ধাপগুলো দেখানো হয়। এছাড়াও উপস্থিত সাংবাদিকদের একটি করে লিফলেট দেওয়া হয়।
লিফলেটে কন্সটেবল নিয়োগের সার্বিক প্রক্রিয়ার পাশাপাশি জেলা পুলিশের কন্ট্রোল রুম নম্বর, ওয়েবসাইট ও ফেসবুক পেজের অ্যাড্রেস সংযুক্ত ছিল।

7

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, কনস্টেবল পদে নিয়োগে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। সাতটি ধাপ অতিক্রম করেই একজন প্রার্থীকে চূড়ান্ত করা হবে। ধাপগুলো হবে, প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ।

6

এছাড়াও তিনি বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে ১৪০ টাকার বাইরে কাউকে আর এক টাকাও দিতে হবে না। কোনো দালাল অথবা প্রতারকচক্র যাতে প্রতারণা করতে না পারে, সেজন্য কঠোরভাবে তা মনিটরিং করা হবে। পাশাপাশি জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সাইবার দল মাঠে কাজ শুরু করেছে।

2

প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রজেক্টরের মাধ্যমে ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি মসজিদগুলোতে শুক্রবার জুম্মার নামাজে পুলিশ কর্মকর্তারা স্থানীয়ভাবে প্রচারণা চালাবেন। কোনো প্রার্থী যদি প্রতারণা কিংবা অসদুপায় অবলম্বন করেন তাহলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, (অপরাধ) আব্দুর রশিদ,(সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ, (সদর হেডকোয়ার্টার) হেলেনা আক্তার উপস্থিত ছিলেন।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

5 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

8 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
6