editor
প্রকাশিত: 1:07 PM, September 22, 2021

পরিবহন ধর্মঘটে স্থবির বন্দর, সবার দৃষ্টি ঢাকায়
অনলাইন ডেস্ক
ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ১৫ দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরের পণ্য ডেলিভারি কার্যক্রম।
এর ফলে উদ্বেগ দেখা দিয়েছে আমদানিকারক, তৈরি পোশাক রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্টসহ বন্দর ব্যবহারকারীদের মধ্যে।
কনটেইনার পরিবহনে অত্যাবশ্যক প্রাইম মুভার (ট্রেইলার) চলাচল বন্ধ রাখায় বিভিন্ন বেসরকারি কনটেইনার ডিপো (অফডক) থেকে পোশাক রফতানির কনটেইনার শিপমেন্টের জন্য বন্দরে পাঠানো যাচ্ছে না। আবার তৈরি পোশাক কারখানার বিভিন্ন কাঁচামালের চালানও আটকা পড়েছে বন্দরে।
ডিপো মালিকদের সংগঠন বিকডা’র সচিব রুহুল আমিন সিকদার জানান, ১৯টি অফডকে ৭৮ হাজার ৭০০ কনটেইনার ধারণক্ষমতার বিপরীতে এখন আছে ৯ হাজার ৭০০ রফতানি পণ্যভর্তি, ৮ হাজার ৩০০ আমদানি পণ্যভর্তি ও ৩৩ হাজার খালি কনটেইনার। ধর্মঘটের কারণে ডিপো থেকে কারখানা বা বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে।
পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন, বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় সভা হওয়ার কথা রয়েছে। সেখানে দাবি মানা হলে ধর্মঘট স্থগিত করা হবে। নয়তো পূর্ব ঘোষণা অনুযায়ী ৭২ ঘণ্টা ধর্মঘট চলবে।
বন্দরের প্রবেশমুখ খ্যাত নিমতলা মোড়, সল্টগোলাসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধের লক্ষ্যে অবস্থান করছেন পরিবহন শ্রমিকরা।
জানা যায়, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার ঢুকতে পারেনি বন্দরে। মালিক শ্রমিকদের ধর্মঘটের কারণে বন্দরের ভেতরে থাকা বেশিরভাগ প্রাইম মুভারও অলস বসে রয়েছে। ফলে বন্দরের এনসিটি, সিসিটি ও জিসিবির জেটি ও ইয়ার্ডে লোড-আনলোডে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাইনুদ্দিন জানান, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ১৫ দফা দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা তাদের ডাকে সাড়া দিয়ে পরিবহন বন্ধ রেখেছি।
১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ট্রাক ও কাভার্ডভ্যানের অগ্রীম আয়কর নেওয়া যাবে না এবং এ পর্যন্ত নেওয়া অগ্রীম আয়কর ফেরত দিতে হবে। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে, অবিলম্বে লাইসেন্স দেওয়া চালু করতে হবে ইত্যাদি।
একজন বন্দর ব্যবহারকারী বলেন, বৈশ্বিক মহামারি করোনার ধকল সামলানোর আগেই পরিবহন ধর্মঘটে বন্দরে অচলাবস্থা সৃষ্টি আত্মঘাতী। সিঙ্গাপুর, শ্রীলংকাসহ অনেক বন্দরে যেখানে জাহাজ জটে হিমশিম খাচ্ছে সেখানে চট্টগ্রাম বন্দর কিছুটা স্বস্তিতে রয়েছে। এ ধরনের ধর্মঘটের কারণে তৈরি পোশাক রফতানির লিড টাইম, বন্দরে জাহাজের গড় অবস্থান ইত্যাদিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে