editor
প্রকাশিত: 2:26 PM, September 25, 2021
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষে আন্তর্জাতিক মহলের সমর্থন প্রত্যাশা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য আহ্বান জানালেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে।
শুক্রবার তিনি ভিডিও মারফত রেকর্ড করা বক্তব্য রাখেন। আহবান জানালেন ইসলামভীতির বিরুদ্ধে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনের। বলেছেন সন্ত্রাসকে প্রতিহত করতে হলে তালেবান সরকারকে সমর্থন দিতে হবে। জাতিসংঘের ৭৬ তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তব্যে ইমরান খান বলেন, সমস্যা সমাধানের একটাই উপায় আছে তাহলো আফগানিস্তানের বর্তমান সরকারকে শক্তিশালী ও স্থিতিশীল করা। আফগানিস্তানের জনগণের জন্যই তা প্রয়োজন। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এর অন্যথা হলে যুদ্ধবিধ্বস্ত দেশটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে।
এ খবর দিয়েছে অনলাইন ডন। উল্লেখ্য, তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর বার বার তালেবান সরকারকে সমর্থন দিতে আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়ে যাচ্ছে পাকিস্তান। পশ্চিমা অনেক দেশ তালেবান সরকারের সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিশ্রুতি দিয়েছে ত্রাণ সহায়তার।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন