editor

প্রকাশিত: 2:37 PM, September 25, 2021

১২ থেকে ১৬ই ডিসেম্বরেই চালু হচ্ছে ফাইভজি

১২ থেকে ১৬ই ডিসেম্বরেই চালু হচ্ছে ফাইভজি

অনলাইন ডেস্ক
জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ১২ ডিসেম্বর বা মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর দেশে টেলিটকের মাধ্যমে ফাইভজি চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার টেলিকম বিটের সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ-টিআরএনবি আয়োজিত ‘ফাইভজি ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজিস’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে দিনি একথা জানান।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আমরা ফাইভজির সফল পরীক্ষা চালিয়ে আত্মবিশ্বাসী হয়েছি। অন্য দেশ যেখানে রোল আউটের চিন্তা করছে না, সেখানে আমরা ফাইভজি রোলআউট করে যাচ্ছি। ফাইভজির ব্যবহার করার জন্য যে ধরনের পরিবেশ তৈরির দরকার রয়েছে, সেজন্য সময় দিতে হবে। কোনো অবস্থাতেই ফাইভজিতে পিছিয়ে থাকার কথা চিন্তা করি না।

‘১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস বা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবেস ফাইভজি রোলআউট শুরু করবো’, বলেন টেলিযোগাযোগ মন্ত্রী। আমরা অনুকূল পরিবেশ হাতে নিয়ে ফাইভজি চালু করবো। ২১ সালের ভেতরে ফাইভজি স্পেকট্রম নিলামের সিদ্ধান্ত নিয়েছি।

মোস্তাফা জব্বার বলেন, আমরা হুট করে ফাইভজি চালু করছি না। যারা পার্টনার আছে তারা যেন সুবিধা নিতে পারে এবং আমাদের জনগণও যেন এর সুবিধা পায়। চাহিদার ৯০ শতাংশ বাংলাদেশে উৎপাদন হয়। সেটের জন্য যে শঙ্কার মধ্যে ছিলাম তা মনে হয় নাই।

ফাইভজি চালু হলে জীবনধারা বদলে যাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন নতুন প্রযুক্তি আসবে। প্রযুক্তি আসার ক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। এক্ষেত্রে জনগণকে সচেতন করতে হবে। শিল্প কারখানাগুলো যেন প্রস্তুতি নিয়ে থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, চলতি বছরের মধ্যে টেলিটকের মাধ্যমে দেশে ফাইভজি চালু করা হচ্ছে। এজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিটিআরসি কমিশনার এবং ফাইভজি নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এ কে এম শহীদুজ্জামান বলেন, ২০২১ সালের টেলিটকের মাধ্যমে ঢাকায় ফাইভজি চালু করা হবে। কিছু দিন আগে স্পেকট্রাম নিলাম সম্পন্ন করেছি। যার ফলে ভারসম্য তৈরি হযেছে। যেকোনো ব্যান্ডের স্পেকট্রাম দিয়ে আমরা সেবা দিতে পারব।

ফাইভজি সমর্থন করে এমন সেট যেন থাকে সেটা মোবাইল ফোন প্রস্তুতকারকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বিটিআরসি কমিশনার।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাহাব উদ্দীন বলেন, ডিসেম্বরের মধ্যে ফাইভজি চালু করতে যাচ্ছি। সেই প্রস্তুতি রয়েছে। ফাইভজির জন্য হ্যান্ডসেট ক্যাপাসিটি, ফাইবার অপটিক প্রয়োজন হবে। ফাইভজির মাধ্যমে সমাজের পবিবর্তন হবে। মেডিক্যাল, আরএমজি, কৃষির ক্ষেত্রে কাজ করবে ফাইভজি। আমরা প্রাথমিকভাবে ঢাকা শহরে ২০০টি সাইট চালু করবো। যেখানে ফাইবার অপটিকের কানেক্ট স্মুথলি হবে সেখানেও আমরা যাব।

বাংলালিংকের সিইও অ্যান্ড অ্যামটবের চেয়ারম্যান এরিক অস, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, রবির ভারপ্রাপ্ত সিইও রিয়াজ রশীদ, হুয়াওয়ের চিফ অপারেটিং অফিসার তাওগোয়ানজিও, এরিকসনের কান্ট্রি ম্যানেজার আব্দুস সালাম বক্তব্য রাখেন।

টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআরএনবির সাধারণ সম্পাদক সমীর কুমার দে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে