editor
প্রকাশিত: 6:40 PM, September 26, 2021
অনলাইন ডেস্ক
ছেলে ইউভানের জন্মের পরে অবশেষে পরিচালক সপ্তাশ্ব বসুর হাত ধরেই নতুন ছবির শুটিংয়ে ফিরছেন শুভশ্রী গাঙ্গুলি। ছবির নাম ‘ডক্টর বক্সী’। এটি একটি মেডিক্যাল থ্রিলার। পরিচালকের এটি চতুর্থ ছবি। তার আগের ছবি ‘জতুগৃহ’ মুক্তির অপেক্ষায়। নতুন ছবিটি সম্পর্কে পরিচালক বললেন, চিকিৎসা ব্যবস্থার গাফিলতি দেখানো হয়েছিল ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে। সে ছবির সাফল্য এই ছবির অনুপ্রেরণা। এক শ্রেণির চিকিৎসকরা এই পেশাকে শুধুই রোজগারের মাধ্যম হিসেবে দেখেন।
‘ডক্টর বক্সী’ হলো এমন চিকিৎসকদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প।
চিকিৎসক বক্সীর চরিত্রটির জন্য পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা চলছে পরিচালকের। ছবিতে শুভশ্রীর চরিত্রটি গল্পের সূত্রধর। হেরিটেজ হোটেলে বেড়াতে গিয়ে একটি খুনের ঘটনায় জড়িয়ে পড়ে সে। সেখানে ডক্টর বক্সী উপস্থিত হয়ে তাকে বাঁচাতে পারে কিনা, খুনের ঘটনার নেপথ্যে কোনো চিকিৎসা সংক্রান্ত অপরাধ জড়িয়ে আছে কিনা তা নিয়েই এগোবে গল্প। ‘পরিণীতা’র পরে আবার এই ছবিতে নতুন লুকে দেখা যাবে শুভশ্রীকে। অভিনেত্রীর কথায়, এই ধরনের চরিত্রে দর্শক আগে আমাকে দেখেননি। ট্রাভেল ব্লগারের চরিত্র হলেও, শেড রয়েছে। প্রথমবার ইউভানকে সঙ্গে নিয়ে শুটিং করবেন বলে জানালেন শুভশ্রী। নায়িকার কথায়, আউটডোর থাকলেও ইউভান আমার সঙ্গেই সব সময়ে থাকবে। ওকে ছাড়া থাকতে পারবো না। শুটিংয়ের পরিবেশে আমার ছেলে বড় হবে। এটাই চেয়েছিলাম। আশা করছি ভালোভাবে এর শুটিং শেষ করতে পারবো।
এদিকে এ ছবিতে প্রথমবার নেগেটিভ চরিত্র করছেন বনি সেনগুপ্ত। ছবিতে তিনি একজন জেল ফেরত আসামির ভূমিকায় কাজ করেছেন। ছবিটি ছাড়াও শুভশ্রীর হাতে রয়েছে আরও কয়েকটি ছবির প্রস্তাব। সেই ছবিরগুলোর কাজও একে একে শুরু করবেন বলে জানালেন নায়িকা। এর বাইরে করবেন কয়েকটি বিজ্ঞাপনও।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন