editor
প্রকাশিত: 7:00 PM, September 26, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা-বাগানে অনুমতি নিয়ে নিজস্ব অর্থে তৈরি করা চা-শ্রমিক শ্রীজনম ভরের নবনির্মিত পাকা ঘর বাগান কর্তৃপক্ষ ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন পালন করেছেন শ্রমিকেরা।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রীগোবিন্দপুর চা-বাগানের দুই শতাধিক শ্রমিকেরা কাজে যোগদান না করে মানববন্ধনে অংশ নেন।
এর আগে গতকাল শনিবার দুপুরে চা-শ্রমিকরা বাগানে কাজে থাকার সুযোগে নবনির্মিত পাকা ঘরটি বাগান কর্তৃপক্ষ ভেঙে ফেলে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নে মনু-দলই ভ্যালির কার্যকরী কমিটির সভাপতি ধনা বাউরি, সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুষ্প কুমার কানু, নারী নেত্রী গিতা রানী কানু, গায়ত্রী রাজভর, চা ছাত্র নেতা মোহন রবিদাস, প্রদীপ পাল, শ্রীগোবিন্দপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিলন নায়েক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- মহসীন টি কোম্পানির শ্রীগোবিন্দপুর চা-বাগানের শ্রমিক শ্রীজনম ভর এ বাগানের ব্যবস্থাপক প্রশান্ত সরকারের কাছে মৌখিকভাবে আবেদন করে তার অনুমতি নিয়ে ধারদেনা করে দুই লাখ টাকা ব্যয়ে ছোট পাকা ঘরটি নির্মাণ করেছেন। কিন্তু তাকে না জানিয়ে বিনা নোটিশে তার ঘরটি ভেঙে দেয়া হল।
এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান বক্তারা। সেই সঙ্গে দ্রুত এই অসহায় শ্রমিকের ঘর তৈরি ও তার ক্ষতিপূরণ না দিলে আগামীতে আরও বড় আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
তবে এ শ্রমিককে ঘর নির্মাণের কোনো মৌখিক অনুমতি দেওয়া হয়নি বলে দাবি করেন শ্রীগোবিন্দপুর চা বাগানের ব্যবস্থাপক প্রশান্ত সরকার।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় তার ঘরে গিয়ে আগাম বলা হয়েছে ঘর ভাঙার বিষয়টি। তা ছাড়া এটি দোকান ঘর নির্মাণ করা হয়েছে। চা-বাগানে দোকান ঘর নির্মাণের কোন সুযোগ নেই।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে