editor
প্রকাশিত: 4:31 PM, September 27, 2021
অনলাইন ডেস্ক
বিএনপি আন্ডার গ্রাউন্ড দল, এদের নির্বাচনে যাওয়ার সাহস নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী অডিটোরিয়ামে শেখ হাসিনার জন্মদিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভার আয়োজন করে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও আওয়ামী শিল্পী গোষ্ঠী।
শিল্পমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রের মূল্যায়ণ করি। বঙ্গবন্ধু ছিলেন গণতান্ত্রিক নেতা। বিভ্রান্তকারী কোন দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। প্রত্যেকটি নির্বাচন তিনি মোকাবিলা করেছেন। তারই কন্যা আন্দোলন সংগ্রাম ও নির্বাচনের মধ্য দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন।
তিনি বলেন, ক্যান্টনমেন্টের দল বিএনপি বিলুপ্ত হওয়ার পথে ছিল, এটা কিলারদের দল, এটা হত্যাকারীদের দল, এদের রাজনীতির কোনো সুযোগ দেওয়াই উচিত ছিল না। ইন্ডিমনিটি অধ্যাদেশ যেমন বাতিল করা হয়েছে, এই দলটিকেও তেমন বাতিল করা উচিত ছিল। জনগণ তাদের প্রত্যাখান করেছে। সামনের দিনেও একইভাবে প্রত্যাখান করবে।
সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে