editor

প্রকাশিত: 11:41 PM, September 27, 2021

বিচ্ছেদের ২৫ বছর পর শ্বশুরবাড়ি গিয়ে লাশ হলেন ফরজান

বিচ্ছেদের ২৫ বছর পর শ্বশুরবাড়ি গিয়ে লাশ হলেন ফরজান

বিচ্ছেদের ২৫ বছর পর শ্বশুরবাড়ি গিয়ে লাশ হলেন ফরজান

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কমলগঞ্জের পতনঊষারে প্রথম স্ত্রী ছমসুন বেগমের সঙ্গে বিচ্ছেদের প্রায় ২৫ বছর পর শ্বশুরবাড়ি গিয়ে লাশ হলেন ফরজান খান (৬০) নামের এক বৃদ্ধ। বাড়ির পাশে সবজিক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় ২ ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য কমলগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

এলাকাবাসী জানান, কুলাউড়া থানার টিলাগাঁও ইউনিয়নের বিজলি গ্রামের মৃত রশিদ খানের ছেলে ফরজান খানের (৬০) সঙ্গে প্রায় ৩০ বছর পূর্বে পতনঊষারের টিলাগড় গ্রামের ছমসুন বেগমের বিয়ে হয়। স্বামী ফরজান খান চুরি-ডাকাতির সঙ্গে জড়িত থাকার কারণে সংসার জীবনে কলহের সৃষ্টি হয়। এর জেরে বিয়ের ৫ বছরের মাথায় সংসার জীবনের বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে ৩ সন্তান নিয়ে বাবার বাড়ি পতনঊষারে টিলাগড় গ্রামে চলে যান স্ত্রী।

এদিকে সংসার বিচ্ছেদের পর ফরজান দ্বিতীয় বিয়ে করেন কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে। প্রায়ই সন্তানদের দেখতে প্রথম স্ত্রীর বাড়িতে যেতেন ফরজান। রোববার রাতের কোনো এক সময় তিনি শ্বশুরবাড়ি যান। পরে তাকে মেরে বাড়ির পেছনের ফসলি ক্ষেতের জমিতে তার লাশ ফেলে দেয়া হয়।

২৭ সেপ্টেম্বর সকালে প্রথম স্ত্রী ছমসুন বেগমের বাড়ির পাশের সবজিক্ষেত থেকে ফরজান খানের (৬০) লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় মৃত ব্যক্তির গায়ে সাদা গেঞ্জি ও আকাশি রঙের ফুল শার্ট ও লুঙ্গি পরা ছিল। লাশের শরীরের কোথায় আঘাতের আলামত পাওয়া না গেলেও মাথায় এবং গেঞ্জিতে রক্তের দাগ পাওয়া যায়। যার কারণে বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌফিক আহমেদ বাবু জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় সবজিক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, সকালে ৬০ বছর বয়সী বৃদ্ধের লাশ সবজিক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশ থেকে ধান কাটার কাঁচি, কাপড়ের বেগ, মোবাইল ফোন, নগদ ২০ টাকা ও বিড়ি পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত চলছে। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার জন্য ফরজান খানের ছেলে সোহেল (২৫) ও শাহিনকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে