editor
প্রকাশিত: 2:55 PM, September 28, 2021

৬ দফা দাবিতে কোথায় যাবেন রাইড শেয়ারিং গ্রুপ সিলেট’র মানববন্ধন
পুলিশের হয়রানি বন্ধ, অ্যাপ কোম্পানির কমিশন ভাড়ার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ ভাগ নির্ধারণসহ ছয় দফা দাবিতে সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালনের ডাক দিয়েছিল রাইড শেয়ারের চালকরা। দাবির পক্ষে মঙ্গলবার সকাল ১০টা থেকে সিলেট প্রেসক্লাবের সামনে ৬ দফা দাবিতে মানববন্ধন করে কোথায় যাবেন রাইড-শেয়ারিং গ্রুপ সিলেট এর নেতৃবৃন্দরা।
কোথায় যাবেন রাইড-শেয়ারিং গ্রুপ সিলেট এর সিনিয়র সহ-সভাপতি মোয়াইমিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রানার পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাবু আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজির আহমদ, প্রচার সম্পাদক রায়হান আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাসিব, কার্যকরী কমিটির সদস্য সত্য মনি শর্মা, সুমন দাস, জামিল আহমদ, সুমন দে প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘উবারসহ কয়েকটি অ্যাপে মাত্রাতিরিক্ত কমিশন নেওয়া হয়। চালক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ১০০ টাকা আয় করলে অ্যাপ কোম্পানি ২৫ টাকা কমিশন নিয়ে নেয়। অ্যাপে চলা গাড়িকে যাত্রী পেতে রাস্তায় দাঁড়াতেই হয়। কিন্তু সিলেটের রাস্তায় পার্কিংয়ের জায়গা নেই। পার্কিংয়ের কারণে অ্যাপে চলা গাড়ি, মোটরসাইকেলকে প্রতিদিন মামলা ও জরিমানার বোঝা বইতে হয়। পার্কিংয়ের জন্য জায়গা দিতে হবে।’ করোনাকালে হাজারও শিক্ষিত যুবক অ্যাপে গাড়ি ও মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছে। কিন্তু পথে প্রতিমুহূর্তে তাদের পুলিশের হাতে লাঞ্ছিত হতে হয়। সামান্য কারণে পুলিশ চড় থাপ্পড় মারে চালকদের। কাগজ যাচাইয়ের নামে পুলিশ তাদের আটকে টাকা আদায় করে। কাগজে ত্রুটি না থাকলেও অবৈধ পার্কিং, লেন ভঙের অপরাধ দেখিয়ে মামলা দেয়। পুলিশের চাঁদা ও মামলার জরিমানা দিতে চালকের আয় শেষ হয়।
‘অ্যাপ বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ’-এর ৬ দফা দাবী সমূহ হলো, অ্যাপের গাড়ির চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। রাইড শেয়ারিংয়ের গাড়িতে আগাম আয়কর নেওয়া বন্ধ করতে হবে। গত দুই অর্থবছরে নেওয়া আগাম আয়করের টাকা ফেরত দিতে হবে।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে