editor
প্রকাশিত: 9:51 PM, September 28, 2021

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এমপ্লোয়ার কমিটির সভা
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এসইআইপি এর আওতায় এমপ্লোয়ার কমিটির সভা ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে টিটিসির হল রুমে অনুষ্ঠিত হয়।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালী উল্লাহ মোল্লার সভাপতিত্বে ও টিটিসির জবপ্লেসমেন্ট অফিসার নিলুফার ইয়াসমিন নিলার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আলিমুল এহসান চৌধুরী, গোল্ডেন হারভেষ্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর মইনুল ইসলাম, স্টেট অফিসার বিসিক শিল্পনগরী মোঃ আবিদুর রহমান, সিএনপই আর্কিটেক্ট এর কনসালটেন্ট সাহাবুদ্দিন শামীম, রিভার্স নাইনআর এর সিইও এসআই শরীফ, ইউকেবিইটি এর আসাদুজ্জামান সায়েম। সভায় টিটিসির ভর্তিকৃত শিক্ষার্থীদের এনটিবিকিউএফ এর লেবেল ওয়ান পরীক্ষা গ্রহনের সিদ্ধান্তসহ বিভিন্ন সেক্টরে চাকুরীর জন্য সুপারিশ করা হয় এবং কৃষি যন্ত্রপাতির উপর প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
এদিকে টিটিসির বার্ষিক কর্মসম্পাদন যুক্তি (অচঅ) বাস্তবায়ন উপলক্ষে নৈতিকতা কমিটির সভা ২৭ সেপ্টেম্ব^র সোমবার দুপুরে আলমপুরস্থ টিটিসি হলরুমে অনুষ্ঠিত হয়।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওয়ালিউল্লা মোল্লার সভাপতিত্বে ধারাবাহিক নৈতিকতা কমিটির সভায় টিটিসি কর্মকর্তা শাহীন উদ্দিনকে শুদ্ধাচারে সেরা কর্মচারী হিসেবে ক্রেষ্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও প্রতিটি ট্রেড ভিত্তিক পুরস্কার প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চীফ ইন্সট্রাক্টর শাহ আলম পাটোয়ারী, শামীমা আক্তার, সিনিয়র ইন্সট্রাক্টর মনিরুজ্জামান মনির, মাজেদুর রহমান, মিতা রানী সিনহা, রেজাউল করিম, ইন্সট্রাক্টর মোঃ দেলোয়ার হোসেন, ওমর ফারুক, জাকির হোসেন, শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন