editor
প্রকাশিত: 10:07 PM, September 28, 2021

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের বিশেষ প্রার্থনা সভা
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি দেব এর পরিচালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি,২নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, শ্যামল চৌধুরী, রনবীর চক্রবর্ত্তী, উত্তম চৌধুরী, চিন্ময় চৌধুরী, অশেষ কর পুরকায়স্থ, কেশব সেন, অরুণ দেবনাথ সাগর, সামন্ত ধর, রকি দেব, দ্বিজেন্দ্রলাল শর্মা, অরিজিত রায়, মহিম চন্দ্র রায়, নিতিশ রঞ্জন দাস অপু, নশু ভৌমিক, বি.কে বনিক, রাহুল দেবনাথ প্রমুখ।
প্রার্থনা সভা পরিচালনা করেন আশ্রমের পুরোহিত শশাঙ্ক চক্রবর্ত্তী রাম। সভায় দুই মিনিট মৌন নিরবতা পালন সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল নিহত সদস্যের আত্মার শান্তি কামনা করা হয়। জননেত্রী শেখ হাসিনা’র সুদীর্ঘায়ু ও সুস্থতা কামনা সহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন