editor
প্রকাশিত: 10:11 PM, September 28, 2021

দক্ষিণ সুরমা সরকারি কলেজ বাংলা বিভাগের ওরিয়েন্টেশন
মহামারী করোনার ভয়কে জয় করো স্লোগানকে ধারণ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ, মুক্ত করো ভয়,আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়”- গানের কথাকে উপজীব্য করে দক্ষিণ সুরমা সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে জতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে বাংলা বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজের দেশরত্ন শেখ হাসিনা আইসিটি ভবনের ২১১ নং কক্ষে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সুনামধন্য অধ্যক্ষ মো.শামছুল ইসলাম।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পলাশ রঞ্জন দাসের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক খালেদ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মুহিবুর রহমান। । এছাড়াও বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক শুকরিয়া জাহান, প্রভাষক নন্দন কর্মকার, প্রভাষক নুসরাত জাহান।
ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র তোফায়েল আহমেদ, চতুর্থ বর্ষের ছাত্র মাসুম আহমেদ, সাদিয়া আক্তার, তৃতীয় বর্ষের ছাত্র কামরুল হাসান, দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল হাসান নাবিল, প্রথম বর্ষের ছাত্র মনোয়ার হোসেন ও তাহমিনা আক্তার সামিয়া।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তৃতীয় বর্ষের ছাত্র আব্দুর রাজ্জাক ও পবিত্র গীতাপাঠ করেন প্রথম বর্ষে ছাত্র লিমন তালুকদার।
সঙ্গীত পরিবেশন করেন দ্বিতীয় বর্ষের হুজাইফা। প্রধান অতিথি কলেজের সকল ছাত্রছাত্রীদের শতভাগ স্বাস্থ্যবিধি মেনে কলেজে আসার নির্দেশনা প্রদান করেন।
স্বাস্থ্যবিধি মানতে নবাগত শিক্ষার্থীদের মাঝে উপহার স্বরূপ বাংলা বিভাগের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়। এছাড়া বিভাগের সাময়িকী ‘অগ্রপথিক’ ও কলম উপহার দেয়া হয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে