editor

প্রকাশিত: 12:41 AM, September 29, 2021

রেজা-নুরের নেতৃত্বে নতুন দল বাংলাদেশ অধিকার পাটি

রেজা-নুরের নেতৃত্বে নতুন দল বাংলাদেশ অধিকার পাটি

রেজা-নুরের নেতৃত্বে নতুন দল বাংলাদেশ অধিকার পাটি

নিজস্ব প্রতিবেদক
অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন এই দলের নাম হতে পারে বাংলাদেশ অধিকার পার্টি (বিআরপি)। আগামী মাসের প্রথম সপ্তাহে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণার মধ্যদিয়ে এই দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার চেষ্টা করছেন দলটির নেতারা। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো অনুমতি মেলেনি। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না পারলেও যেকোনো অডিটোরিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই দলের নাম ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ অধিকার পার্টির সঙ্গে একীভূত হতে পারে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।

ড. রেজা কিবরিয়া আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে। বিশ্বব্যাংক, আইএমএফের মতো বড় বড় প্রতিষ্ঠান ছেড়ে রাজনীতিতে নেমেছেন পুরোদমে।

এর আগে ৩ বছর দায়িত্বে ছিলেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক হিসেবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে গণফোরাম থেকে পদত্যাগ করেন তিনি। এর পরে প্রায় বিভিন্ন ইস্যুতে মাঠে সরব রয়েছেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। গত ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি বর্ধিত করার লক্ষ্যে বিভিন্ন ইউনিটের নেতাদের সাক্ষাৎকার গ্রহণেও অংশ নেন তিনি। এবার বাংলাদেশ অধিকার পার্টির আহ্বায়ক হিসেবে শোনা যাচ্ছে তার নাম।

জানতে চাইলে ড. রেজা কিবরিয়া বলেন, গত ৫০ বছরে বাংলাদেশের পুরো রাষ্ট্রের অবকাঠামোতে অনেক খুত আমরা ধরতে পেরেছি। আমার মনে হয় বড় ধরনের একটা পরিবর্তন দরকার। দেশটা পরিচালিত হচ্ছে গুটিকয়েকজনকে সুবিধা দেয়ার জন্য। কিন্তু সাধারণ মানুষকে এখানে চরমভাবে অবহেলা করা হচ্ছে। আর গণতন্ত্র থেকে আওয়ামী লীগ সরকার কতো দূরে চলে আসছে সেটা সবারই জানা। যে দল শুরু থেকেই গণতান্ত্রিক এখন সেই দলেরই প্রয়োজন। আর এই তরুণদের আদর্শ, নিষ্ঠা এবং সততা আমাকে আকৃষ্ট করেছে। আমি আশা করি- তাদের দ্বারাই এই দেশে পরিবর্তন আসতে পারে। তাই আমি ভবিষ্যতে তাদের সঙ্গে কাজ করতে চাই।

আওয়ামী লীগ ও বিএনপি’র বাইরে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন এই দল কতোটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারবে- এমন প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, দলের উত্থান-পতন হতেই পারে। এককালে মুসলিম লীগ খুবই গুরুত্বপূর্ণ দল ছিল। আর এখন মুসলিম লীগের কোনো অস্তিত্বই খুঁজে পাই না। ইংল্যান্ডের লেবার পার্টি মাত্র ছয়জন দিয়ে শুরু করেছিল পরে তারা ক্ষমতায় গেল। আর বর্তমান আওয়ামী লীগ সরকারও এখন গণতান্ত্রিক পথ থেকে সরে এসেছে। আমি মনে করি জনগণ তাদের ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। আর একটা দলকে তো কোথাও না কোথাও থেকে শুরু করতে হয়। আমি মনে করি- এই দলে আদর্শবান ছেলেমেয়ে আছে। ওদেরকে নিয়ে আমি আশাবাদী।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন পটুয়াখালীর ছেলে নুরুল হক নুর। সে সময় ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। ২০১৯ সালে ডাকসু ভিপি নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন। এরপর থেকেই মাঠের রাজনীতিতে সক্রিয় নুর। বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনায় সরব তিনি। গত মাসে ঘোষণা দিয়েছেন নতুন একটি রাজনৈতিক দল করার।

জানতে চাইলে নুরুল হক নুর বলেন, মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষার রাষ্ট্র আমাদের প্রত্যাশা ছিল সে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পারিনি। মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এর একটাও আমরা এই সমাজে কায়েম করতে পারিনি। আজ স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও এসে দেখা যাচ্ছে এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করে সরকার গঠন করা হচ্ছে। মানুষ যে ন্যায়বিচার পাবে সেই আদালতকেও দলীয়করণ করা হয়েছে। এই অবস্থা থেকে এই দেশকে আমাদের মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে যে দলগুলো আছে তারা মুখে গণতন্ত্রের কথা বললেও মূলত তারা পরিবারকেন্দ্রিক বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা না থাকায় যে দল যখন ক্ষমতায় যায় তারা চায়, বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েম করতে। বাংলাদেশের মানুষ এটাকে ভালো চোখে দেখে না এবং সমর্থনও করে না। ঠিক একইভাবে আমাদের আন্তর্জাতিক মিত্ররাও বাংলাদেশকে ভালোভাবে দেখছে না। তাই সবাই বলছে, এই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য বিকল্প একটি নেতৃত্ব দরকার। এ কারণেই মূলত আমরা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা গণমানুষের অধিকার নিয়ে লড়তে চাই। এ নিয়ে দেশ এবং বিদেশি বন্ধুদেরও আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি।

জাতীয় নির্বাচনকেন্দ্রিক কোনো চিন্তা করছেন কিনা- এমন প্রশ্নে নুর বলেন, রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনটা ওতপ্রোতভাবে জড়িত। ২০১৪ সাল থেকেই দেশের মানুষ ভোট দিতে পারছে না। নির্বাচনের নামে এক প্রকার প্রহসন হচ্ছে। রাষ্ট্রীয় অর্থ খরচ করে পাতানো নির্বাচন করা হচ্ছে। সামনের নির্বাচন যাতে সকল দলের অংশগ্রহণ এবং কার্যকর করা যায় এ বিষয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি থাকবে। আর আমাদের দলের নিবন্ধনের বিষয়ে আমরা ইতিমধ্যে বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি। রাজনৈতিক দলের ঘোষণা না দিলেও আমরা ইতিমধ্যে ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী ও অঙ্গ সংগঠনের গঠন প্রক্রিয়া নিয়ে কাজ করছি। দেশের বিভিন্ন জেলা পর্যায়েও আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি, আমাদের দল আগামীতে গণমানুষের পক্ষেই কাজ করবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে