editor
প্রকাশিত: 10:15 PM, September 29, 2021

কবি আফাজ উদ্দীনের মৃত্যু : জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলার অন্যতম সংগঠক, পারমিতা সিলেট এর নির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর বারী স্মৃতি সংসদের সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য কবি মাহবুব হোসেন নওশাদ এর পিতা, কবি মাসুদা সিদ্দিকা রুহীর মামা, এলজিইডি সিলেট অফিসের অবসরপ্রাপ্ত সার্ভেয়ার, ‘শেষবেলার কথা’ কাব্যগ্রন্থের রচয়িতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কবি আফাজ উদ্দীন গত মঙ্গলবার রাত ১০টায় তাঁর মধুশহীদ (ভাতালিয়া) নিজস্ব বাস ভবনে পরলোক গমন করেন।
বুধবার জোহরের আযানের পর ভাতালিয়া মসজিদে কবি আফাজ উদ্দীনের জানাজার নামায সম্পন্ন হয় এবং মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
কবি আফাজ উদ্দীন কৈশোর থেকে দেশী-বিদেশী সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। তাঁর স্মৃতি শক্তি এতোটাই প্রখর ছিলো তিনি জীবনের শেষ দিন পর্যন্ত যে কোন ছড়া কবিতা মুখস্ত আওড়াতে পারতেন, এমন কি যে কোন গল্প উপন্যাসের উল্লেখযোগ্য অংশ অবলীলায় বলে দিতে পারতেন।
গত ২৩ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫টায় ষাটের দশকের নিভৃতচারী কবি মোঃ আফাজ উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ “শেষ বেলার কথা” প্রকাশিত হয়েছিলো।
কবি আফাজ উদ্দীনের মৃত্যুতে সুরমা খেলাঘর আসর সিলেট, বাংলাদেশ পোয়েটস ক্লাব কেন্দ্রীয় কমিটি, সিলেট জেলা ও মহানগর কমিটি, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল বারী স্মৃতি সংসদ, পারমিতা সিলেট, প্রারম্ভিকা প্রকাশ সিলেট এর নেতৃবন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়